মঙ্গলবার
৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩

মণিরামপুরে টাকা ছিনতাইয়ের অভিযোগে আদালতে মামলা

কাগজ সংবাদ
প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:১১ পিএম
প্রতীকী ছবি

যশোরের মণিরামপুরে শাহাজালাল এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের এক মার্কেটিং অফিসারের কাছ থেকে প্রায় তিন লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগে শাহ আলম মিলনসহ অজ্ঞাত তিনজনের বিৃরুদ্ধে যশোর আদালতে মামলা হয়েছে। সোমবার মণিরামপুর উপজেলার দুর্বাডাঙ্গা গ্রামের মোস্তফা তোহিদুজ্জামানের ছেলে ও প্রতিষ্ঠানের মার্কেটিং অফিসার মোস্তফা রফিকুজ্জামান বাদী হয়ে মামলাটি করেন। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জাকিয়া সুলতানা অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দিয়ে মণিরামপুর থানার ওসিকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আদেশ দিয়েছেন।

মামলায় উল্লেখ করা হয়েছে, মোস্তফা রফিকুজ্জামান শাহাজালাল এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডে মার্কেটিং অফিসার হিসেবে কর্মরত। ব্যবসায়িক সূত্রে আসামি শাহ আলম মিলনের সঙ্গে তার পরিচয় ছিল। মিলন মশ্মিমনগর গ্রামের মৃত আবু তালেব সরদারের ছেলে।

গত ২২ ফেব্রুয়ারি রোববার রফিকুজ্জামান বিভিন্ন ব্যবসায়ীর কাছ থেকে কোম্পানির পণ্য বিক্রির ২ লাখ ৯০ হাজার টাকা সংগ্রহ করেন। বিকেলে রাজগঞ্জ বাজারে যাওয়ার পথে শাহাপুর জামতলা মোড়ে পৌঁছালে মিলনসহ অজ্ঞাত কয়েকজন তার মোটরসাইকেলের গতিরোধ করে। অভিযোগে বলা হয়, তারা চাকুর ভয় দেখিয়ে তার কাছে থাকা টাকার ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। একপর্যায়ে তাকে মোটরসাইকেল থেকে ফেলে দিয়ে টাকার ব্যাগ নিয়ে পালিয়ে যায়।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১১ মিনিটের রুদ্ধশ্বাস নাটক, জাপানকে হারিয়ে শেষ ষোলোয় ব্রাজিল

কাসেমিরোর গোলে স্বস্তি, জাপানের বিপক্ষে সমতায় ফিরল ব্রাজিল

সেলেসাওদের স্তব্ধ করে জাপানের গোল, শুরুতেই পিছিয়ে পড়ল ব্রাজিল

যশোরে জাতীয় পার্টির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত 

শার্শার বসতপুরে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে বেকারি খাদ্য

ইনুর মামলার রায় কাল, সরাসরি দেখবে দেশবাসী

ডুমুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নেইমারকে ছাড়াই জাপানের বিপক্ষে নামছে ব্রাজিল

মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে জামায়াত আমিরের শোক

অর্থ বিল পাস, যেসব পরিবর্তন এলো 

এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব

যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী পালিত

যশোরে পাট পণ্যের ব্যবহার বৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা

যশোরে আদ-দ্বীন হাসপাতালের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার  

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মণিরামপুরে সেতুর কাজ থমকে, দুর্ভোগে ২০ গ্রাম

X