মঙ্গলবার
৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩

যশোরে শহীদ কমরেড আইয়ুব হোসেনের ৩৩তম শহীদ দিবস পালিত

প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ১০:০৭ পিএম
শহীদ কমরেড আইয়ুব হোসেনের ৩৩তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে যশোরে শ্রদ্ধা ও স্মরণে কর্মসূচি পালন করা হয়েছে। ছবি: গ্রামের কাগজ

২৩ ফেব্রুয়ারি শহীদ কমরেড আইয়ুব হোসেনের ৩৩তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে যশোরে শ্রদ্ধা ও স্মরণে কর্মসূচি পালন করেছে বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগ, বিপ্লবী যুব মৈত্রী যশোর জেলা শাখা ও বিপ্লবী ছাত্র মৈত্রী যশোর জেলা শাখা। এদিন দুপুর ১২টায় নেতৃবৃন্দ শহীদ কমরেড আইয়ুব হোসেনের স্মৃতিস্তম্ভে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। পরে সেখানে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বক্তব্য রাখেন বিপ্লবী কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় কমিটির নেতা ও যশোর জেলা সম্পাদক তসলিম উর রহমান, কেন্দ্রীয় কমিটির অন্যতম নেতা ও যশোর জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য জিল্লুর রহমান ভিটু। সভায় শপথ পাঠ করান কেন্দ্রীয় কমিটির অন্যতম নেতা কমরেড প্রফেসর ইসরারুল হক।

এ সময় উপস্থিত ছিলেন জাতীয় কৃষক খেত মজুর সমিতি যশোর জেলার ভারপ্রাপ্ত সভাপতি কৃষক নেতা মিজানুর রহমান, জেলা কমিটির অন্যতম নেতা সুমন কর, বিপ্লবী যুব মৈত্রী কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি শেখ আলাউদ্দিন, যশোর জেলা সভাপতি আহাদ আলী মুন্না, সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম এবং বিপ্লবী ছাত্র মৈত্রী যশোর জেলা সভাপতি সায়হাম বিশ্বাস অর্কসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সভায় নেতৃবৃন্দ বলেন, ১৯৯৩ সালে বিএনপির সন্ত্রাসীরা শহীদ কমরেড আইয়ুব হোসেনকে গুলি করে হত্যা করে। তিনি ছিলেন ছাত্র আন্দোলনের একজন সাহসী সৈনিক। বক্তারা আরও বলেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ইউনুসের সঙ্গে আমেরিকার অপ্রকাশিত কৃষি–বিরোধী, দেশ বিরোধী চুক্তি বাতিলের আন্দোলন জোরদার করার আহ্বান জানান।

নেতৃবৃন্দ দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, শহীদ আইয়ুব হোসেনের স্বপ্ন পূরণ না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত থাকবে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১১ মিনিটের রুদ্ধশ্বাস নাটক, জাপানকে হারিয়ে শেষ ষোলোয় ব্রাজিল

কাসেমিরোর গোলে স্বস্তি, জাপানের বিপক্ষে সমতায় ফিরল ব্রাজিল

সেলেসাওদের স্তব্ধ করে জাপানের গোল, শুরুতেই পিছিয়ে পড়ল ব্রাজিল

যশোরে জাতীয় পার্টির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত 

শার্শার বসতপুরে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে বেকারি খাদ্য

ইনুর মামলার রায় কাল, সরাসরি দেখবে দেশবাসী

ডুমুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নেইমারকে ছাড়াই জাপানের বিপক্ষে নামছে ব্রাজিল

মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে জামায়াত আমিরের শোক

অর্থ বিল পাস, যেসব পরিবর্তন এলো 

এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব

যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী পালিত

যশোরে পাট পণ্যের ব্যবহার বৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা

যশোরে আদ-দ্বীন হাসপাতালের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার  

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মণিরামপুরে সেতুর কাজ থমকে, দুর্ভোগে ২০ গ্রাম

X