মঙ্গলবার
৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩

যশোরে পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ তিন জন আটক

কাগজ সংবাদ
প্রকাশ : ০৮ মার্চ ২০২৬, ০৭:৪৭ পিএম
যশোরে পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ তিন মাদক কারবারি গ্রেফতার। প্রতীকী ছবি

যশোরে পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা ডিবি ও কোতয়ালী থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৮৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ৬০ পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় পৃথক মামলা হয়েছে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ৭ মার্চ রাতে সদরের রূপদিয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে বসুন্দিয়া ইউনিয়নের ঘুনি দোলনঘাটা এলাকার সাইফুল ইসলাম (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে জেলা ডিবি পুলিশ। এ সময় তার পরিহিত লুঙ্গির কোমর থেকে ৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। সাইফুল ইসলাম ঘুনি দোলনঘাটা এলাকার মৃত মজিদ মোল্লার ছেলে।

অপরদিকে, ৭ মার্চ সন্ধ্যায় নতুন উপশহর এলাকার বন্ধু আবাসিক হোটেলের সামনে অভিযান চালিয়ে বাবুল হোসেন (৩৭) নামে আরেক মাদক কারবারিকে আটক করে ডিবি পুলিশ। পরে তার জিন্স প্যান্টের পকেট থেকে ১৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। বাবুল হোসেন উপশহর বি-ব্লক এলাকার মৃত আশরাফ আলীর ছেলে।

এদিকে, একই দিন রাতে থানার পুলিশের অভিযানে শহরের বকচর হুশতলা এলাকা থেকে শহিদ বিশ্বাস (৪৮) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। তার পরিহিত লুঙ্গির কোমর থেকে মোট ৬০ পুরিয়া গাঁজা পাওয়া যায়। আটক শহিদ বিশ্বাস রামনগর (বিশ্বাসপাড়া) এলাকার মৃত আফসার বিশ্বাসের ছেলে।

এ ঘটনায় কোতয়ালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক তিনটি মামলা হয়েছে। পুলিশ জানিয়েছে, cদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১১ মিনিটের রুদ্ধশ্বাস নাটক, জাপানকে হারিয়ে শেষ ষোলোয় ব্রাজিল

কাসেমিরোর গোলে স্বস্তি, জাপানের বিপক্ষে সমতায় ফিরল ব্রাজিল

সেলেসাওদের স্তব্ধ করে জাপানের গোল, শুরুতেই পিছিয়ে পড়ল ব্রাজিল

যশোরে জাতীয় পার্টির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত 

শার্শার বসতপুরে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে বেকারি খাদ্য

ইনুর মামলার রায় কাল, সরাসরি দেখবে দেশবাসী

ডুমুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নেইমারকে ছাড়াই জাপানের বিপক্ষে নামছে ব্রাজিল

মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে জামায়াত আমিরের শোক

অর্থ বিল পাস, যেসব পরিবর্তন এলো 

এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব

যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী পালিত

যশোরে পাট পণ্যের ব্যবহার বৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা

যশোরে আদ-দ্বীন হাসপাতালের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার  

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মণিরামপুরে সেতুর কাজ থমকে, দুর্ভোগে ২০ গ্রাম

X