মঙ্গলবার
৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩

রাজনীতিবিদরা চাঁদা নেওয়া বন্ধ করলে ২৪ ঘণ্টায় দেশ চাঁদাবাজ মুক্ত হবে : এমপি এনামুল হক

কাগজ সংবাদ
প্রকাশ : ১০ মার্চ ২০২৬, ০৯:১৪ পিএম
মঙ্গলবার বাংলাদেশ ল'ইয়ার্স কাউন্সিলের দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তৃতা করেন সংসদ সদস্য এডভোকেট গাজী এনামুল হক। ছবি: গ্রামের কাগজ

যশোর-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট গাজী এনামুল হক বলেছেন, রাজনীতিবিদরা যদি চাঁদা নেওয়া বন্ধ করে তাহলে ২৪ ঘণ্টার মধ্যে দেশ চাঁদাবাজ মুক্ত হবে। আমদের প্রধানমন্ত্রী যে মাতা-পিতার সন্তান। তারা দুইজনই বর্ণাঢ্য জীবনের অধিকারী। প্রধানমন্ত্রী দায়িত্ব নেওয়ার পর অনেকগুলো কাজে হাত দিয়েছেন।

যে কাজগুলোর কথা আগে জামায়াতে ইসলামী বলেছিলো। তার মধ্যে অন্যতম সরকারি প্লট ও ট্যাক্সবিহীন গাড়ি ব্যবহার করবে না। এরপর সরকারি দলও সেটা পরিহার করেছে। মঙ্গলবার জেলা আইনজীবী সমিতির ভবনে বাংলাদেশ ল ইয়ার্স কাউন্সিল যশোর শাখার সভাপতি অ্যাডভোকেট এম এ লতিফের সভাপতিত্বে রমজানের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট নজরুল ইসলাম, পিপি ও জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ এ এইচ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম এ গফুর।বাংলাদেশ ল'ইয়ার্স কাউন্সিলের দোয়া ও ইফতার মাহফিলের একাংশ। ছবি: গ্রামের কাগজ

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট সোহেল শামীম, আর.এম. মঈনুল হক খান ময়না, মনজুর কাদের আশিক, মাহফুজুর রহমান, আ ক ম মনিরুল ইসলাম, শাহরিয়ার হক রিফাত, আজহারুল ইসলাম, আব্দুল রহমান সোহাগ, রেজাউল করিম, তাজ উদ্দীন প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন অ্যাডভোকেট আলমগীর সিদ্দিক ও অ্যাডভোকেট ওয়াজিউর রহমান। এছাড়াও ইসলামী সংগীত পরিবেশন করেন অ্যাডভোকেট রোকনুজ্জামান। অনুষ্ঠানে বাংলাদেশ ল ইয়ার্স কাউন্সিল ও সাধারণ আইনজীবীদে পক্ষ থেকে নবনির্বাচিত সংসদ সদস্য অ্যাডভোকেট গাজী এনামুল হককে ফুলেল শুভেচ্ছা দেওয়া হয়।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১১ মিনিটের রুদ্ধশ্বাস নাটক, জাপানকে হারিয়ে শেষ ষোলোয় ব্রাজিল

কাসেমিরোর গোলে স্বস্তি, জাপানের বিপক্ষে সমতায় ফিরল ব্রাজিল

সেলেসাওদের স্তব্ধ করে জাপানের গোল, শুরুতেই পিছিয়ে পড়ল ব্রাজিল

যশোরে জাতীয় পার্টির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত 

শার্শার বসতপুরে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে বেকারি খাদ্য

ইনুর মামলার রায় কাল, সরাসরি দেখবে দেশবাসী

ডুমুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নেইমারকে ছাড়াই জাপানের বিপক্ষে নামছে ব্রাজিল

মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে জামায়াত আমিরের শোক

অর্থ বিল পাস, যেসব পরিবর্তন এলো 

এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব

যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী পালিত

যশোরে পাট পণ্যের ব্যবহার বৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা

যশোরে আদ-দ্বীন হাসপাতালের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার  

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মণিরামপুরে সেতুর কাজ থমকে, দুর্ভোগে ২০ গ্রাম

X