মঙ্গলবার
৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩

বাঘারপাড়ায় অবৈধভাবে মাটি কাটার দায়ে একলাখ টাকা জরিমানা

বাঘারপাড়া (যশোর) অফিস
প্রকাশ : ১০ মার্চ ২০২৬, ০৯:৪৬ পিএম
প্রতীকী ছবি

যশোরের বাঘারপাড়ায় বিনা অনুমতিতে পুকুরের মাটি কাটার দায়ে তিন ব্যক্তিকে একলাখ টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে উপজেলার জামদিয়া ইউনিয়নের ভিটাবল্লায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এ জরিমানা করা হয়। এসময় মাটি খনন ও বহনের সাথে সংশ্লিষ্ট উপকরণও জব্দ করে ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার ভুপালী সরকার।

আদালত সূত্রে জানা গেছে, গোপন সংবাদের মাধ্যমে উপজেলা প্রশাসন জানতে পারে, ভিটাবল্লা বাজার সংলগ্ন একটি পুকুর থেকে মাটি উত্তোলন করে পরিবহন করা হচ্ছে। এদিন দুপুর দেড়টার দিকে ওই স্থানে অভিযান চালায় উপজেলা প্রশাসন। এসময় অবৈধভাবে বালু তোলা ও মাটি কাটার দায়ে ভিটাবল্লা গ্রামের ইনসার মোল্লার ছেলে নাসির উদ্দিন (৩৮), একই গ্রামের ইয়াকুব সর্দারের ছেলে আব্বাস সর্দার (৪০) ও মাগুরার শালিখা উপজেলা ঝুনারি গ্রামের টিপু মোল্লার ছেলে রিয়াজ হোসেন বিপ্লবকে (২১) একলাখ টাকা জরিমানা করেন। অনাদায়ে প্রত্যেককে তিনমাস করে কারাদন্ড দেওয়া হয়। একই সাথে মটি কাটা ও বহনের কাজে জড়িত থাকায় ১টি এস্কেভেটর (মাটি খনন যন্ত্র) এবং ১টি ট্রাক্টরসহ ট্রলি জব্দ করা হয়।

এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) বাঘারপাড়া থানার পুলিশ উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ভুপালী সরকার জানান, অবৈধভাবে বালু উত্তোল ও মাটি কাটার ফলে পরিবেশ, গ্রামীণ সড়ক ও ফসলি জমির ব্যাপক ক্ষতি হচ্ছে। এগুলো রক্ষায় অভিযান অব্যাহত থাকবে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১১ মিনিটের রুদ্ধশ্বাস নাটক, জাপানকে হারিয়ে শেষ ষোলোয় ব্রাজিল

কাসেমিরোর গোলে স্বস্তি, জাপানের বিপক্ষে সমতায় ফিরল ব্রাজিল

সেলেসাওদের স্তব্ধ করে জাপানের গোল, শুরুতেই পিছিয়ে পড়ল ব্রাজিল

যশোরে জাতীয় পার্টির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত 

শার্শার বসতপুরে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে বেকারি খাদ্য

ইনুর মামলার রায় কাল, সরাসরি দেখবে দেশবাসী

ডুমুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নেইমারকে ছাড়াই জাপানের বিপক্ষে নামছে ব্রাজিল

মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে জামায়াত আমিরের শোক

অর্থ বিল পাস, যেসব পরিবর্তন এলো 

এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব

যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী পালিত

যশোরে পাট পণ্যের ব্যবহার বৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা

যশোরে আদ-দ্বীন হাসপাতালের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার  

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মণিরামপুরে সেতুর কাজ থমকে, দুর্ভোগে ২০ গ্রাম

X