মঙ্গলবার
৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩

পলুয়া আলহেরা মাদ্রাসা ও এতিমখানায় ইফতার মাহফিল অনুষ্ঠিত

ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি
প্রকাশ : ১৩ মার্চ ২০২৬, ০৮:০৪ পিএম
ঝিকরগাছায় এতিম হাফেজদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত। ছবি: প্রতিনিধি

যশোরের ঝিকরগাছায় পলুয়া আলহেরা নূরানিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা এবং পলুয়া কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে ৩০ জন এতিম হাফেজ শিক্ষার্থীর সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৩ মার্চ) আসর নামাজের পর ইফতারপূর্ব আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন ঝিকরগাছা বিএম হাইস্কুলের সদ্য বিদায়ী প্রধান শিক্ষক, মাদ্রাসা পরিচালনা পর্ষদের সভাপতি ও প্রতিষ্ঠাতা আব্দুস সামাদ।

এ সময় উপস্থিত ছিলেন পলুয়া কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা শাহ আলম, ইমাম ও মাদ্রাসার মহতামিম হাফেজ মাওলানা ফারুক হোসেন, মসজিদ পরিচালনা পর্ষদের সভাপতি মশিয়ার রহমান, সেক্রেটারি ও প্রধান শিক্ষক শাহিনুর রহমান, ঝিকরগাছা প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম, সেক্রেটারি তরিকুল ইসলাম, দপ্তর সম্পাদক ও সম্মিলনী মহিলা কলেজের সহকারী অধ্যাপক কে এম ইদ্রিস আলী এবং আটুলিয়া তালিমুল কোরআন মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল মান্নান। অনুষ্ঠানে স্থানীয় মুসল্লিসহ প্রায় সহস্রাধিক মানুষ উপস্থিত ছিলেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১১ মিনিটের রুদ্ধশ্বাস নাটক, জাপানকে হারিয়ে শেষ ষোলোয় ব্রাজিল

কাসেমিরোর গোলে স্বস্তি, জাপানের বিপক্ষে সমতায় ফিরল ব্রাজিল

সেলেসাওদের স্তব্ধ করে জাপানের গোল, শুরুতেই পিছিয়ে পড়ল ব্রাজিল

যশোরে জাতীয় পার্টির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত 

শার্শার বসতপুরে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে বেকারি খাদ্য

ইনুর মামলার রায় কাল, সরাসরি দেখবে দেশবাসী

ডুমুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নেইমারকে ছাড়াই জাপানের বিপক্ষে নামছে ব্রাজিল

মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে জামায়াত আমিরের শোক

অর্থ বিল পাস, যেসব পরিবর্তন এলো 

এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব

যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী পালিত

যশোরে পাট পণ্যের ব্যবহার বৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা

যশোরে আদ-দ্বীন হাসপাতালের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার  

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মণিরামপুরে সেতুর কাজ থমকে, দুর্ভোগে ২০ গ্রাম

X