মঙ্গলবার
৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩

ভারতীয় উইন কোরেক্স সিরাপসহ আটক তিন

কাগজ সংবাদ
প্রকাশ : ১৫ মার্চ ২০২৬, ০৫:২৬ পিএম
ছবি-সংগৃহীত

যশোরের ডিবি পুলিশ ৪০ বোতল ভারতীয় উইন কোরেক্স সিরাপসহ তিনজনকে আটক করেছে। গত শনিবার সন্ধ্যা ৭টার দিকে যশোর শহরের আরবপুর দিঘিরপাড় এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটকরা হলেন—চৌগাছা উপজেলার চান্দা আফরা গ্রামের আনার মিয়ার ছেলে রকিবুল ইসলাম (৩৫), যশোর শহরের পুরাতন কসবা বিবি রোডের সাইদুল ইসলাম শেখের ছেলে ওহিদুল ইসলাম ওহিদুল (৩৫) এবং পুলিশ লাইন টালিখোলা এলাকার মৃত আতাহার উদ্দিনের ছেলে আরাফাত মোল্লা (২৮)।

ডিবি পুলিশের এসআই কামাল হোসেন জানান, শনিবার ইফতারের পর সন্ধ্যা ৭টার দিকে গোপন সূত্রে খবর পাওয়া যায় যে, আরবপুর দিঘিরপাড় এলাকায় কয়েকজন মাদক ব্যবসায়ী মাদক কেনাবেচা করছে। সংবাদ পেয়ে তিনি ফোর্স নিয়ে সেখানে গেলে ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে ব্যবসায়ীরা দৌড়ে পালানোর চেষ্টা করে। এ সময় ধাওয়া করে তিনজনকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে ৪০ বোতল ভারতীয় উইন কোরেক্স সিরাপ জব্দ করা হয়। এ ঘটনায় কোতোয়ালি থানায় একটি মামলা হয়েছে। রোববার দুপুরে আটক তিনজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১১ মিনিটের রুদ্ধশ্বাস নাটক, জাপানকে হারিয়ে শেষ ষোলোয় ব্রাজিল

কাসেমিরোর গোলে স্বস্তি, জাপানের বিপক্ষে সমতায় ফিরল ব্রাজিল

সেলেসাওদের স্তব্ধ করে জাপানের গোল, শুরুতেই পিছিয়ে পড়ল ব্রাজিল

যশোরে জাতীয় পার্টির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত 

শার্শার বসতপুরে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে বেকারি খাদ্য

ইনুর মামলার রায় কাল, সরাসরি দেখবে দেশবাসী

ডুমুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নেইমারকে ছাড়াই জাপানের বিপক্ষে নামছে ব্রাজিল

মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে জামায়াত আমিরের শোক

অর্থ বিল পাস, যেসব পরিবর্তন এলো 

এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব

যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী পালিত

যশোরে পাট পণ্যের ব্যবহার বৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা

যশোরে আদ-দ্বীন হাসপাতালের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার  

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মণিরামপুরে সেতুর কাজ থমকে, দুর্ভোগে ২০ গ্রাম

X