মঙ্গলবার
৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩

যশোরের কচুয়ায় রমজানের তাৎপর্য বিষয়ক আলোচনা ও ইফতার মাহফিল

রবিউল খান, রূপদিয়া (যশোর) প্রতিনিধি:
প্রকাশ : ১৮ মার্চ ২০২৬, ০৯:০৭ পিএম
যশোরের রায়মানিক ও কচুয়ায় যুবসমাজের উদ্যোগে রমজান আলোচনা ও ইফতার মাহফিল। ছবি: প্রতিনিধি

যশোর সদর উপজেলার রায়মানিক ও কচুয়া গ্রামের যুবসমাজের উদ্যোগে বুধবার পবিত্র মাহে রমজানের তাৎপর্য বিষয়ক আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রায়মানিক সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে এলাকার ধর্মপ্রাণ মুসল্লি ও যুবকদের উল্লেখযোগ্য উপস্থিতি ছিল।

কচুয়া ইউনিয়ন যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি আসাদুজ্জামান আসাদের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোর সদর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক তানভীর রায়হান তুহিন। তিনি রমজানের গুরুত্ব তুলে ধরার পাশাপাশি যুবসমাজকে ইসলামের সঠিক আদর্শে উজ্জীবিত হয়ে সামাজিক উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদ, সদর উপজেলা কৃষক দলের সদস্য ইকবাল হোসেন, কচুয়া ইউনিয়ন ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আক্তার হোসেন, তিন নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান এবং কচুয়া ইউনিয়ন যুবদলের অন্যান্য নেতৃবৃন্দ।

আলোচনা শেষে দেশ ও জাতির কল্যাণ এবং মুসলিম উম্মাহর ঐক্য কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন রায়মানিক দারুল উলুম রহমানিয়া হাফিজিয়া মাদ্রাসার হাফেজ জহিরুল ইসলাম। মোনাজাতের পর অতিথি ও স্থানীয়রা একত্রে ইফতার করেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১১ মিনিটের রুদ্ধশ্বাস নাটক, জাপানকে হারিয়ে শেষ ষোলোয় ব্রাজিল

কাসেমিরোর গোলে স্বস্তি, জাপানের বিপক্ষে সমতায় ফিরল ব্রাজিল

সেলেসাওদের স্তব্ধ করে জাপানের গোল, শুরুতেই পিছিয়ে পড়ল ব্রাজিল

যশোরে জাতীয় পার্টির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত 

শার্শার বসতপুরে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে বেকারি খাদ্য

ইনুর মামলার রায় কাল, সরাসরি দেখবে দেশবাসী

ডুমুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নেইমারকে ছাড়াই জাপানের বিপক্ষে নামছে ব্রাজিল

মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে জামায়াত আমিরের শোক

অর্থ বিল পাস, যেসব পরিবর্তন এলো 

এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব

যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী পালিত

যশোরে পাট পণ্যের ব্যবহার বৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা

যশোরে আদ-দ্বীন হাসপাতালের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার  

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মণিরামপুরে সেতুর কাজ থমকে, দুর্ভোগে ২০ গ্রাম

X