মঙ্গলবার
৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩

কারাগার থেকে বেরিয়ে ফের মাদক ব্যবসা, এক বছরের কারাদণ্ড

কাগজ সংবাদ
প্রকাশ : ২৩ মার্চ ২০২৬, ০২:৫৯ পিএম
যশোরের অভয়নগরে দণ্ডপ্রাপ্ত মাদক ব্যবসায়ী আব্দুল হালিম সরদার

যশোরের অভয়নগরে মাদকের মামলায় সাজা ভোগ শেষে কারাগার থেকে বেরিয়ে ফের মাদক ব্যবসা শুরু করার অভিযোগে আব্দুল হালিম সরদার (৬০) নামে চিহ্নিত এক মাদক কারবারিকে আবারও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও পাঁচশ টাকা জরিমানা করা হয়েছে।

রবিবার (২২ মার্চ) মধ্যরাতে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ সালাউদ্দীন দিপু এ আদেশ দেন।

দণ্ডপ্রাপ্ত আব্দুল হালিম সরদার উপজেলার রাজঘাট এলাকার গাজীপুর গ্রামের আব্দু জলিল সরদারের ছেলে।

ভ্রাম্যমাণ আদালতের পেশকার সুব্রত কুমার রায় জানান, গোপন তথ্যের ভিত্তিতে রবিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে উপজেলার রাজঘাট এলাকার গাজীপুর গ্রামে অভিযান চালানো হয়।

এ সময় গাঁজা সেবন ও বহনের দায়ে হালিম সরদার নামে চিহ্নিত এক মাদক ব্যবসায়ীকে বিনাশ্রম কারাদণ্ড ও আর্থিক জরিমানা করা হয়। সম্প্রতি একটি মাদক মামলায় এক বছরের সাজা ভোগ শেষে কারগার থেকে বেরিয়ে আসেন তিনি। বাড়ি ফিরে পুনরায় মাদক ব্যবসা শুরু করার অভিযোগে তাকে আবারও কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে।

সোমবার (২৩ মার্চ) সকালে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ সালাউদ্দীন দিপু বলেন, ‘মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬ (১) স্মরনির ১৬ ধারা মোতবেক এক ব্যক্তিকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও পাঁচশ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।'

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১১ মিনিটের রুদ্ধশ্বাস নাটক, জাপানকে হারিয়ে শেষ ষোলোয় ব্রাজিল

কাসেমিরোর গোলে স্বস্তি, জাপানের বিপক্ষে সমতায় ফিরল ব্রাজিল

সেলেসাওদের স্তব্ধ করে জাপানের গোল, শুরুতেই পিছিয়ে পড়ল ব্রাজিল

যশোরে জাতীয় পার্টির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত 

শার্শার বসতপুরে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে বেকারি খাদ্য

ইনুর মামলার রায় কাল, সরাসরি দেখবে দেশবাসী

ডুমুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নেইমারকে ছাড়াই জাপানের বিপক্ষে নামছে ব্রাজিল

মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে জামায়াত আমিরের শোক

অর্থ বিল পাস, যেসব পরিবর্তন এলো 

এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব

যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী পালিত

যশোরে পাট পণ্যের ব্যবহার বৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা

যশোরে আদ-দ্বীন হাসপাতালের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার  

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মণিরামপুরে সেতুর কাজ থমকে, দুর্ভোগে ২০ গ্রাম

X