মঙ্গলবার
৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩

ঈদের ছুটি শেষে বেনাপোল-পেট্রাপোল বন্দরে আমদানি-রপ্তানি শুরু

বেনাপোল প্রতিনিধি
প্রকাশ : ২৪ মার্চ ২০২৬, ০৪:৩৮ পিএম
ঈদের ছুটি শেষে বেনাপোল-পেট্রাপোল বন্দরে আমদানি-রপ্তানি শুরু

টানা সাতদিনের ঈদের ছুটি শেষে দেশের অন্যতম বৃহৎ স্থলবন্দর বেনাপোল-পেট্রাপোল দিয়ে আবারও শুরু হয়েছে আমদানি-রপ্তানি কার্যক্রম। মঙ্গলবার সকাল থেকে ভারত ও বাংলাদেশের মধ্যে পণ্য আদান-প্রদান চালু হওয়ায় বন্দরে ফিরে এসেছে প্রাণচাঞ্চল্য।

সকাল থেকেই বন্দরে পণ্য লোড ও আনলোডের কাজে প্রায় তিন হাজার শ্রমিক যোগ দিয়েছেন। ফলে দীর্ঘ ছুটির স্থবিরতা কাটিয়ে বন্দর এলাকায় কর্মব্যস্ততা বেড়েছে।

বেনাপোল বন্দরের আমদানি-রপ্তানিকারক সমিতির সহ-সভাপতি আমিনুল হক জানান, ছুটির কারণে দুই দেশের সীমান্তে বিপুল পণ্যজট তৈরি হয়েছিল। তবে আজ থেকে কার্যক্রম পুনরায় শুরু হওয়ায় ধীরে ধীরে সেই জট কমতে শুরু করবে। বর্তমানে ব্যবসায়ী, সিএন্ডএফ এজেন্ট, কাস্টমস কর্মকর্তা-কর্মচারী এবং শ্রমিকরা পণ্য খালাসে ব্যস্ত সময় পার করছেন।

বন্দরের তথ্য অনুযায়ী, আজ সকাল ৯টা থেকে আমদানি-রপ্তানি শুরু হয়েছে। দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ভারত থেকে ৫৮ ট্রাক পণ্য আমদানি এবং ২৭ ট্রাক পণ্য ভারতে রপ্তানি হয়েছে।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াত হোসেন জানান, আমদানি-রপ্তানি টানা সাতদিন বন্ধ থাকলেও দুদেশের মধ্যে পাসপোর্ট যাত্রী যাতায়াত অন্যান্য দিনের মতোই স্বাভাবিক ছিল।

বেনাপোল বন্দরের পরিচালক শামীম হোসেন জানান,ঈদের ছুটিতে বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ ছিল। এ সময় কোনো পণ্য আমদানি হয়নি ভারত থেকে। আজ মঙ্গলবার ছুটি শেষে আবারও দু-দেশের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য শুরু হয়েছে। বন্দরের কর্মকর্তা-কর্মচারী যারা ছুটিতে গিয়েছিলেন সবাই কর্মস্থলে যোগদান করেছে। ব্যবসায়ীরা যাতে বন্দর থেকে আমদানি পণ্য দ্রুত খালাস নিতে পারেন সেজন্য সংশ্লিষ্ট সবাইকে এ বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১১ মিনিটের রুদ্ধশ্বাস নাটক, জাপানকে হারিয়ে শেষ ষোলোয় ব্রাজিল

কাসেমিরোর গোলে স্বস্তি, জাপানের বিপক্ষে সমতায় ফিরল ব্রাজিল

সেলেসাওদের স্তব্ধ করে জাপানের গোল, শুরুতেই পিছিয়ে পড়ল ব্রাজিল

যশোরে জাতীয় পার্টির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত 

শার্শার বসতপুরে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে বেকারি খাদ্য

ইনুর মামলার রায় কাল, সরাসরি দেখবে দেশবাসী

ডুমুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নেইমারকে ছাড়াই জাপানের বিপক্ষে নামছে ব্রাজিল

মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে জামায়াত আমিরের শোক

অর্থ বিল পাস, যেসব পরিবর্তন এলো 

এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব

যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী পালিত

যশোরে পাট পণ্যের ব্যবহার বৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা

যশোরে আদ-দ্বীন হাসপাতালের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার  

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মণিরামপুরে সেতুর কাজ থমকে, দুর্ভোগে ২০ গ্রাম

X