মঙ্গলবার
৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩

যশোরে ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশনের দ্বি-বার্ষিক নির্বাচন শনিবার

কাগজ সংবাদ
প্রকাশ : ২৮ মার্চ ২০২৬, ১২:১৮ এএম
যশোরে ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশনের দ্বি-বার্ষিক নির্বাচন শনিবার। ছবি: গ্রামের কাগজ

যশোর ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশনের দ্বি-বার্ষিক নির্বাচন (শনিবার) অনুষ্ঠিত হচ্ছে। বেলা ১২টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত। এবারের নির্বাচনে ১৫টি পদের বিপরীতে মোট ২৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

নির্বাচনে দুটি প্যানেল অংশ নিয়েছে। এর মধ্যে একটি হলো শাহজাহান আলী বিশ্বাস ও ইসতিয়াক আহমেদ পরিষদ, যেখানে ১৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। অপর প্যানেল তাজু-বোরহান পরিষদ থেকে অংশ নিচ্ছেন ১০ জন প্রার্থী। এছাড়া সদস্য পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন আশরাফুল আলম।

নির্বাচনকে কেন্দ্র করে প্রার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। মোট ১৩৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। আইনজীবীদের মতে, সভাপতি ও সাধারণ সম্পাদক পদে এবারের নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা রয়েছে। উল্লেখ্য, গত নির্বাচনে তাজু ও বোরহান অল্প ভোটের ব্যবধানে পরাজিত হয়েছিলেন।

সমিতি সূত্রে জানা গেছে, শাহজাহান-ইসতিয়াক পরিষদের পক্ষে সভাপতি পদে শাহজাহান আলী বিশ্বাস, সহসভাপতি পদে আল ইসলাম ও গোপীনাথ রায় চৌধুরি, সাধারণ সম্পাদক পদে ইসতিয়াক আহমেদ, সহ-সাধারণ সম্পাদক পদে ইফতেয়ার আলম রিপন ও আব্দুল হালিম এবং অর্থ সম্পাদক পদে আবুল কালাম প্রতিদ্বন্দ্বিতা করছেন। সদস্য পদে রয়েছেন চিরন্তন মল্লিক, বিএম আলমগীর সিদ্দিকী সবুজ, শফিকুল ইসলাম, বিএম অনিক ইসলাম, তারিক এনাম, ফাহিম রাজ, এস. এম. শাহরিয়ার হক ও আরিফ মাহমুদ দোলন।

অন্যদিকে তাজু-বোরহান পরিষদের পক্ষে সভাপতি পদে তাজ হোসেন তাজু, সাধারণ সম্পাদক পদে বোরহান উদ্দিন সিদ্দিকী, সহ-সাধারণ সম্পাদক পদে প্রবী চক্রবর্তী ও রফিকুজ্জামান সজিব এবং অর্থ সম্পাদক পদে আমিরুল ইসলাম তন্ময় প্রতিদ্বন্দ্বিতা করছেন। সদস্য পদে রয়েছেন আব্দুল্লাহ আল নোমান, শাহজাহান কবীর খান, শেখ নাজমুল হুদা, আমিলুন এহসান ও আলী বুদ্দিন খান আলী। তাদের সকলের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

সূত্র আরও জানায়, তাজু-বোরহান পরিষদের ১৫ জন প্রার্থী প্রথমে মনোনয়নপত্র জমা দিলেও বিভিন্ন অসঙ্গতির কারণে তিনজনের মনোনয়নপত্র বাতিল করা হয়। প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট ইসহক সহসভাপতি পদের প্রার্থী একেএম আকরাম হোসেন ও শাহানাজ সুলতানা রিনা এবং সদস্য পদপ্রার্থী তানজীন নুর পূর্বাশার মনোনয়ন বাতিল করেন। এছাড়া ব্যক্তিগত কারণ দেখিয়ে জুয়েল আক্তার ও খন্দকার তানভীর মো. তাওসীফ তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১১ মিনিটের রুদ্ধশ্বাস নাটক, জাপানকে হারিয়ে শেষ ষোলোয় ব্রাজিল

কাসেমিরোর গোলে স্বস্তি, জাপানের বিপক্ষে সমতায় ফিরল ব্রাজিল

সেলেসাওদের স্তব্ধ করে জাপানের গোল, শুরুতেই পিছিয়ে পড়ল ব্রাজিল

যশোরে জাতীয় পার্টির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত 

শার্শার বসতপুরে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে বেকারি খাদ্য

ইনুর মামলার রায় কাল, সরাসরি দেখবে দেশবাসী

ডুমুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নেইমারকে ছাড়াই জাপানের বিপক্ষে নামছে ব্রাজিল

মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে জামায়াত আমিরের শোক

অর্থ বিল পাস, যেসব পরিবর্তন এলো 

এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব

যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী পালিত

যশোরে পাট পণ্যের ব্যবহার বৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা

যশোরে আদ-দ্বীন হাসপাতালের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার  

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মণিরামপুরে সেতুর কাজ থমকে, দুর্ভোগে ২০ গ্রাম

X