মঙ্গলবার
৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩

অমিতের আকস্মিক পরিদর্শনের পর যশোরে তেলপাম্পে অভিযান, জরিমানা

কাগজ সংবাদ
প্রকাশ : ২৮ মার্চ ২০২৬, ১২:৪৪ এএম
আপডেট : ২৮ মার্চ ২০২৬, ১০:২৫ এএম
প্রতিমন্ত্রী অমিতের তেলপাম্পে পরিদর্শনে অনিয়ম ধরা পড়ায় দ্রুত অভিযানে নেমে জরিমানা করে জেলা প্রশাসন। ছবি: গ্রামের কাগজ

যশোরে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের আকস্মিক তেলপাম্প পরিদর্শনের পরপরই জেলা প্রশাসনের পক্ষ থেকে অভিযান চালানো হয়েছে।

শুক্রবার রাত আনুমানিক ১০টার দিকে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সোহাইব হাসান আকন্দের নেতৃত্বে একটি ভ্রাম্যমাণ দল ঢাকা রোডের মনির উদ্দিন তেলপাম্পে এ অভিযান পরিচালনা করে। অভিযানে উপস্থিত ছিলেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, যশোরের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান।

অভিযানকালে পাম্পে থাকা বিদেশি মবিলে আমদানিকারকের সিল না থাকা এবং পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করার প্রমাণ পাওয়া যায়। এ কারণে কর্তৃপক্ষের কাছ থেকে তিন হাজার টাকা জরিমানা আদায় করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না করার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়েছে।

এর আগে শুক্রবার রাত প্রায় ৮টার দিকে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত মনির উদ্দিন তেলপাম্প ও যাত্রীক তেলপাম্প পরিদর্শন করেন। এ সময় তিনি পাম্প দুটির আমদানি ও বিক্রির বিভিন্ন নথিপত্র যাচাই করে একাধিক অসঙ্গতি খুঁজে পান এবং তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের জন্য জেলা প্রশাসককে নির্দেশনা দেন।

প্রতিমন্ত্রীর ওই নির্দেশনার পরপরই প্রশাসন অভিযান পরিচালনা করে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১১ মিনিটের রুদ্ধশ্বাস নাটক, জাপানকে হারিয়ে শেষ ষোলোয় ব্রাজিল

কাসেমিরোর গোলে স্বস্তি, জাপানের বিপক্ষে সমতায় ফিরল ব্রাজিল

সেলেসাওদের স্তব্ধ করে জাপানের গোল, শুরুতেই পিছিয়ে পড়ল ব্রাজিল

যশোরে জাতীয় পার্টির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত 

শার্শার বসতপুরে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে বেকারি খাদ্য

ইনুর মামলার রায় কাল, সরাসরি দেখবে দেশবাসী

ডুমুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নেইমারকে ছাড়াই জাপানের বিপক্ষে নামছে ব্রাজিল

মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে জামায়াত আমিরের শোক

অর্থ বিল পাস, যেসব পরিবর্তন এলো 

এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব

যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী পালিত

যশোরে পাট পণ্যের ব্যবহার বৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা

যশোরে আদ-দ্বীন হাসপাতালের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার  

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মণিরামপুরে সেতুর কাজ থমকে, দুর্ভোগে ২০ গ্রাম

X