মঙ্গলবার
৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩

যশোরে নারীর বাড়িতে হামলা ও লুটপাটের ঘটনায় সন্ত্রাসী জিসান আটক

প্রকাশ : ২৮ মার্চ ২০২৬, ০২:৫৪ পিএম
আটক জিসান । ছবি-গ্রামের কাগজ

যশোর শহরের শংকরপুর এলাকায় চাঁদা না দেওয়ায় এক নারীর বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় এলাকার চিহ্নিত সন্ত্রাসী জিসানকে আটক করেছে পুলিশ। এঘটনায় ওই এলাকার খালেকের ছেলে আকাশ, সাদ্দামের ছেলে শান্ত এবং আলতুর ছেলে অনিকের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা হয়েছে। তবে, এখনো তারা রয়েছেন ধরা ছোঁয়ার বাইরে। আটক জিসান শংকরপুর আশ্রমরোড হারান বস্তির মিলন হোসেন ওরফে দাউদ হোসেনের ছেলে।

কোতোয়ালি থানার এসআই আনিছুর রহমান খাঁন জানান, গত ২৪ মার্চ শংকরপুর বটতলা মসজিদ পাড়ার মেডিকেল পাড়ার ওদুদ হোসেনের বাড়িতে চাঁদাদাবিতে ঢোকে বাহিনী প্রধান অনিকসহ ৮/১০জন। তারা চাঁদা না পেয়ে ওই ওদুদের স্ত্রী লাকি খাতুনকে মারপিটে জখম করে। এরপর বাড়িতে রাখা নগদ টাকা, সোনার গহনা, পাসপোর্ট, মোটরসাইকেল, গাড়ির কাগজপত্র, টিভি, মনিটরসহ বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায়। এই মামলার অন্যতম আসামি জিসান।

গত বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে বাড়ি থেকে জিসানকে আটককরা হয়। ২৭মার্চ তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এসআই আনিছুর রহমান খাঁন আরো বলেছেন, জিসান একজন চিহ্নিত সন্ত্রাসী। সন্ত্রাসী অনিকের গ্রুপের সক্রিয় সদস্য সে। তার বিরুদ্ধে কোতয়ালি থানায় তিনটি মামলা আছে। এছাড়া চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকান্ড, হুমকি, মারপিটসহ নানা অভিযোগ আছে জিসানের বিরুদ্ধে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১১ মিনিটের রুদ্ধশ্বাস নাটক, জাপানকে হারিয়ে শেষ ষোলোয় ব্রাজিল

কাসেমিরোর গোলে স্বস্তি, জাপানের বিপক্ষে সমতায় ফিরল ব্রাজিল

সেলেসাওদের স্তব্ধ করে জাপানের গোল, শুরুতেই পিছিয়ে পড়ল ব্রাজিল

যশোরে জাতীয় পার্টির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত 

শার্শার বসতপুরে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে বেকারি খাদ্য

ইনুর মামলার রায় কাল, সরাসরি দেখবে দেশবাসী

ডুমুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নেইমারকে ছাড়াই জাপানের বিপক্ষে নামছে ব্রাজিল

মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে জামায়াত আমিরের শোক

অর্থ বিল পাস, যেসব পরিবর্তন এলো 

এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব

যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী পালিত

যশোরে পাট পণ্যের ব্যবহার বৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা

যশোরে আদ-দ্বীন হাসপাতালের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার  

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মণিরামপুরে সেতুর কাজ থমকে, দুর্ভোগে ২০ গ্রাম

X