মঙ্গলবার
৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩

যশোরে টেলিটকের অফিসে চুরি

কাগজ সংবাদ
প্রকাশ : ০২ এপ্রিল ২০২৬, ০৬:১৩ পিএম

যশোর শহরে টেলিটক অফিসে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। বুধবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। বিষয়টি নিয়ে কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দিয়েছেন টেলিটক অফিসের যশোরের ইনচার্জ মোঃ সেলিম রেজা। অভিযোগ সূত্রে জানা যায়, যশোর শহরের পোস্ট অফিস পাড়া এলাকায় অবস্থিত টেলিটক অফিসের ইনচার্জ মোঃ সেলিম রেজা পহেলা এপ্রিল বিকাল ৫টার দিকে নিয়ম অনুযায়ী অফিস বন্ধ করে সহকর্মীদের নিয়ে চলে যান। পরবর্তীতে রাতের কোনো এক সময়ে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা অফিসের পেছনের জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে। ভেতরে ঢুকে তারা আলমারির তালা ভেঙে নগদ ২০,৩০০ টাকা, একটি পানির মোটর এবং এসির পাইপ চুরি করে নিয়ে যায়। পরদিন সকালে অফিস খোলার সময় চুরির বিষয়টি ধরা পড়ে। পরে টেলিটকের কর্মকর্তা মোঃ সেলিম রেজা যশোর কোতয়ালি মডেল থানায় একটি লিখিত অভিযোগ দেন। কোতোয়ালি থানার ইন্সপেক্টর তদন্ত কাজী বাবুল বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। জড়িতদের আটকে অভিযান অব্যাহত রয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১১ মিনিটের রুদ্ধশ্বাস নাটক, জাপানকে হারিয়ে শেষ ষোলোয় ব্রাজিল

কাসেমিরোর গোলে স্বস্তি, জাপানের বিপক্ষে সমতায় ফিরল ব্রাজিল

সেলেসাওদের স্তব্ধ করে জাপানের গোল, শুরুতেই পিছিয়ে পড়ল ব্রাজিল

যশোরে জাতীয় পার্টির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত 

শার্শার বসতপুরে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে বেকারি খাদ্য

ইনুর মামলার রায় কাল, সরাসরি দেখবে দেশবাসী

ডুমুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নেইমারকে ছাড়াই জাপানের বিপক্ষে নামছে ব্রাজিল

মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে জামায়াত আমিরের শোক

অর্থ বিল পাস, যেসব পরিবর্তন এলো 

এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব

যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী পালিত

যশোরে পাট পণ্যের ব্যবহার বৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা

যশোরে আদ-দ্বীন হাসপাতালের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার  

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মণিরামপুরে সেতুর কাজ থমকে, দুর্ভোগে ২০ গ্রাম

X