মঙ্গলবার
৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩

১৩৭তম ওরসে মিলনমেলা, খড়কী পীর বাড়িতে ভক্তদের ঢল

কাগজ সংবাদ
প্রকাশ : ০৪ এপ্রিল ২০২৬, ০৮:১৬ পিএম
যশোরের খড়কী দরবার শরীফে উপমহাদেশের প্রখ্যাত সুফি সাধক হযরত মাওলানা শাহ সুফী মোহাম্মদ আব্দুল করিম (কুঃসিঃআঃ)-এর ১৩৭তম বার্ষিক পালিত হয়েছে। ছবি: গ্রামের কাগজ

যশোরের ঐতিহ্যবাহী খড়কী দরবার শরীফে উপমহাদেশের প্রখ্যাত সুফি সাধক হযরত মাওলানা শাহ সুফী মোহাম্মদ আব্দুল করিম (কুঃসিঃআঃ)-এর ১৩৭তম বার্ষিক পবিত্র ওরস শরীফ যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হয়েছে। শনিবার (৪ এপ্রিল) দিনব্যাপী নানা কর্মসূচিতে ওরস অনুষ্ঠিত হয়।

এ বছর ওরস মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খড়কী পীর বাড়ির কৃতি সন্তান ও যশোর-২ আসনের সংসদ সদস্য ডা. মোসলেহ উদ্দিন ফরিদ। অনুষ্ঠানে পবিত্র কোরআন খতম, মিলাদ মাহফিল, জিকির-আযকার এবং আখেরি মোনাজাতসহ বিভিন্ন আয়োজন করা হয়। দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা হাজারো ভক্তের উপস্থিতিতে দরবার প্রাঙ্গণ পরিণত হয় মিলনমেলায়।

মাহফিলে বক্তারা ইসলামের আধ্যাত্মিক ধারা ‘তাসাউফ’-এর গুরুত্ব তুলে ধরে বলেন, হযরত শাহ সুফী মোহাম্মদ আব্দুল করিম (কুঃসিঃ আঃ) ছিলেন এই সাধনার এক উজ্জ্বল পথপ্রদর্শক। তাসাউফ মানুষের নফসের পরিশুদ্ধি এবং সৃষ্টিকর্তার সঙ্গে গভীর সম্পর্ক স্থাপনের পথ দেখায়।

তারা আরও বলেন, সুফি সাধনার মূল শিক্ষা হলো অহংকার ত্যাগ, মানবতার সেবা এবং ভালোবাসার মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন। খড়কী পীর বাড়ির আধ্যাত্মিক পরিবেশ দীর্ঘদিন ধরে মানুষকে সহনশীলতা, নৈতিকতা ও পরমতসহিষ্ণুতার শিক্ষা দিয়ে আসছে।

ওরস উপলক্ষে ফজরের পর থেকেই পুরো এলাকা জিকির ও তাসবীহ পাঠে মুখরিত হয়ে ওঠে। ভক্তরা দলবেঁধে মাজার জিয়ারত করেন এবং পীর সাহেবের রূহের মাগফিরাত কামনা করেন। আগত ধর্মপ্রাণ মুসল্লিরা জানান, এ ধরনের আধ্যাত্মিক আয়োজন তাদের মনে শান্তি ও সৎ পথে চলার প্রেরণা জোগায়।

অনুষ্ঠানের শেষপর্বে দেশ-জাতির কল্যাণ, বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি এবং বাংলাদেশের সমৃদ্ধি কামনায় আখেরি মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে অংশ নিয়ে হাজারো ভক্ত আবেগাপ্লুত হয়ে মহান আল্লাহর দরবারে ক্ষমা ও হেদায়েত প্রার্থনা করেন।

আয়োজকরা জানান, তাসাউফের এই ইতিবাচক শিক্ষা প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে দেওয়াই এই ওরসের মূল উদ্দেশ্য।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১১ মিনিটের রুদ্ধশ্বাস নাটক, জাপানকে হারিয়ে শেষ ষোলোয় ব্রাজিল

কাসেমিরোর গোলে স্বস্তি, জাপানের বিপক্ষে সমতায় ফিরল ব্রাজিল

সেলেসাওদের স্তব্ধ করে জাপানের গোল, শুরুতেই পিছিয়ে পড়ল ব্রাজিল

যশোরে জাতীয় পার্টির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত 

শার্শার বসতপুরে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে বেকারি খাদ্য

ইনুর মামলার রায় কাল, সরাসরি দেখবে দেশবাসী

ডুমুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নেইমারকে ছাড়াই জাপানের বিপক্ষে নামছে ব্রাজিল

মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে জামায়াত আমিরের শোক

অর্থ বিল পাস, যেসব পরিবর্তন এলো 

এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব

যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী পালিত

যশোরে পাট পণ্যের ব্যবহার বৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা

যশোরে আদ-দ্বীন হাসপাতালের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার  

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মণিরামপুরে সেতুর কাজ থমকে, দুর্ভোগে ২০ গ্রাম

X