মঙ্গলবার
৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩

যশোরে বিপ্লব হত্যা মামলার চার্জশিট, স্ত্রীসহ অভিযুক্ত ৪

কাগজ সংবাদ
প্রকাশ : ০৪ এপ্রিল ২০২৬, ১০:১৪ পিএম
যশোরে বিপ্লব হত্যা মামলার চার্জশিট, স্ত্রীসহ অভিযুক্ত ৪

যশোর শহরের পালবাড়ি ঘোষপাড়ার বিপ্লব হোসেন হত্যা মামলায় স্ত্রীসহ চারজনকে অভিযুক্ত করে চার্জশিট দিয়েছে সিআইডি পুলিশ। মামলার তদন্ত শেষে আদালতে এ চার্জশিট জমা দিয়েছেন তদন্তকারী কর্মকর্তা এসআই নাজনীন সুলতানা।

অভিযুক্ত আসামিরা হলো, সদরের বড় ভেকুটিয়া গ্রামের আছির উদ্দিনের মেয়ে ও নিহতের স্ত্রী কুলসুম আক্তার কুলসুম, ইছালী গ্রামের পূর্বপাড়ার আব্দুল হাইয়ের ছেলে তসবিরুল হোসেন হৃদয়, আবু তাহেরের ছেলে আব্দুল মতিন এবং শহরের পুলিশ লাইন টালিখোলার মৃত শেখ আমিরুল হকের ছেলে শেখ জিহাদ হোসেন।

মামলার অভিযোগে জানা গেছে, যশোর সদরের কামারগন্না গ্রামের ইউনুচ আলীর ছেলে বিপ্লব হোসেন শহরের পালবাড়ি ঘোষপাড়ায় স্ত্রী-সন্তান নিয়ে ভাড়া বাড়িতে বসবাস করতেন। বিপ্লব পেশায় দিনমজুর ছিলেন এবং মাদকাসক্ত ছিলেন। তার বন্ধু হৃদয় মাঝে মধ্যে তাদের বাসায় বেড়াতে আসত। এরই মধ্যে বিপ্লবের স্ত্রীর সঙ্গে হৃদয়ের পরকীয়ার সম্পর্ক গড়ে ওঠে। বিষয়টি বিপ্লব জানতে পারলে তাদের সংসারে চরম অশান্তি শুরু হয়।

২০২০ সালের ৩ জুন গভীর রাতে হৃদয় ও তার বন্ধু মতিন একটি অ্যাম্বুলেন্সে করে নিহত বিপ্লবের গ্রামের বাড়িতে গিয়ে জানায়, বিপ্লব মারা গেছে। তৎক্ষণাৎ নিহতের পিতাসহ পরিবারের অন্য সদস্যরা তার বাসায় এসে তাকে মৃত অবস্থায় পান। বিপ্লবের মৃত্যুর বিষয়টি সন্দেহজনক হওয়ায় স্বজনরা পুলিশকে অবহিত করেন।

এ ঘটনায় নিহতের পিতা ইউনুচ আলী বাদী হয়ে পুত্রবধূসহ চারজনকে আসামি করে কোতোয়ালি থানায় একটি মামলা করেন। মামলাটি প্রথমে থানা পুলিশ এবং পরে সিআইডি পুলিশের কাছে তদন্তের জন্য হস্তান্তর করা হয়। দীর্ঘ তদন্ত শেষে আটক আসামিদের দেওয়া তথ্য ও সাক্ষীদের বক্তব্যের ভিত্তিতে ঘটনার সঙ্গে জড়িত থাকায় ওই চারজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দিয়েছেন তদন্তকারী কর্মকর্তা।

চার্জশিটে উল্লেখ করা হয়েছে, অভিযুক্ত চারজন বর্তমানে জামিনে রয়েছেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১১ মিনিটের রুদ্ধশ্বাস নাটক, জাপানকে হারিয়ে শেষ ষোলোয় ব্রাজিল

কাসেমিরোর গোলে স্বস্তি, জাপানের বিপক্ষে সমতায় ফিরল ব্রাজিল

সেলেসাওদের স্তব্ধ করে জাপানের গোল, শুরুতেই পিছিয়ে পড়ল ব্রাজিল

যশোরে জাতীয় পার্টির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত 

শার্শার বসতপুরে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে বেকারি খাদ্য

ইনুর মামলার রায় কাল, সরাসরি দেখবে দেশবাসী

ডুমুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নেইমারকে ছাড়াই জাপানের বিপক্ষে নামছে ব্রাজিল

মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে জামায়াত আমিরের শোক

অর্থ বিল পাস, যেসব পরিবর্তন এলো 

এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব

যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী পালিত

যশোরে পাট পণ্যের ব্যবহার বৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা

যশোরে আদ-দ্বীন হাসপাতালের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার  

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মণিরামপুরে সেতুর কাজ থমকে, দুর্ভোগে ২০ গ্রাম

X