সোমবার
২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩

শৈলকূপায় ভেজাল গুড়: জড়িতদের বিরুদ্ধে মামলার নির্দেশ খাদ্য উপদেষ্টার

এম হাসান মুসা (শৈলকুপা)
প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৪৮ পিএম
শৈলকূপায় ভেজাল গুড়

ঝিনাইদহ ঝিনাইদহের শৈলকূপায় ভেজাল খেজুর গুড় ও পাটালি তৈরির ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন খাদ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা আলী ইমাম মজুমদার। গত ৩০ জানুয়ারি ‘দৈনিক গ্রামের কাগজ’ পত্রিকায় এ সংক্রান্ত একটি সংবাদ প্রকাশের পর বিষয়টি তাঁর নজরে আসে।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর এই কর্মকাণ্ড রোধে উপদেষ্টা আলী ইমাম মজুমদার বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান জাকারিয়াকে দ্রুত মামলা করার নির্দেশ দিয়েছেন। উপদেষ্টার নির্দেশনা পাওয়ার পর ঝিনাইদহ জেলা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ অভিযুক্তদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে তোড়জোড় শুরু করেছে।

এ বিষয়ে ঝিনাইদহ জেলা নিরাপদ খাদ্য অধিদপ্তরের উপ-পরিচালক সাধন সরকার গ্রামের কাগজ কে জানান, চেয়ারম্যানের নির্দেশে মামলার প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে। শৈলকূপার পিড়াগাতি এলাকায় বিপুল পরিমাণে ভেজাল গুড় ও পাটালি জব্দ করা হয়েছে, সেই ঘটনার সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

উল্লেখ্য, গত ২৯ জানুয়ারি শৈলকূপার পিড়াগাতি এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভেজাল খেজুর গুড় ও পাটালি জব্দ করা হয়। অভিযানে দেখা যায়, হাইড্রোজ, সিমেন্ট, চিনির শিরা, ক্ষতিকর রং ও বিভিন্ন রাসায়নিক মিশিয়ে এসব গুড় তৈরি করা হচ্ছিল, যা পরে বাজারে আসল খেজুর গুড় বা পাটালি হিসেবে বিক্রি করা হতো।

নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ বলছে, শীত মৌসুমে খেজুর গুড়ের চাহিদা বেশি থাকায় অসাধু ব্যবসায়ীরা এই সুযোগ নিচ্ছে। তবে জনস্বাস্থ্যের সুরক্ষায় এ ধরনের অভিযান এবং আইনি ব্যবস্থা অব্যাহত থাকবে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোরে জাতীয় পার্টির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত 

শার্শার বসতপুরে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে বেকারি খাদ্য

ইনুর মামলার রায় কাল, সরাসরি দেখবে দেশবাসী

ডুমুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নেইমারকে ছাড়াই জাপানের বিপক্ষে নামছে ব্রাজিল

মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে জামায়াত আমিরের শোক

অর্থ বিল পাস, যেসব পরিবর্তন এলো 

এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব

যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী পালিত

যশোরে পাট পণ্যের ব্যবহার বৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা

যশোরে আদ-দ্বীন হাসপাতালের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার  

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মণিরামপুরে সেতুর কাজ থমকে, দুর্ভোগে ২০ গ্রাম

আগামী ইউপি নির্বাচন ঘিরে মণিরামপুরে বিএনপির ঐক্যের শপথ

নড়াইলে গণতন্ত্র অলিম্পিয়াড, অংশ নিলেন ২৭৫ শিক্ষার্থী

যশোর নওয়াপাড়ায় কৃষক দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

X