মঙ্গলবার
৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩
ভোটের লড়াই শেষে সম্প্রীতির আলিঙ্গন

শৈলকুপায় নতুন ভোরের ছবি

এম হাসান মুসা, শৈলকুপা (ঝিনাইদহ)
প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৩৬ পিএম
ভোটের ময়দানের লড়াই শেষে জয়-পরাজয়ের সব তিক্ততা ভুলে একে অপরকে বুকে টেনে নিলেন দুই প্রতিদ্বন্দ্বী।

রাজনীতিতে সৌজন্যবোধের আকাল যখন চরমে, তখন ঝিনাইদহের শৈলকুপা দেখাল এক ভিন্ন চিত্র। ভোটের ময়দানের লড়াই শেষে জয়-পরাজয়ের সব তিক্ততা ভুলে একে অপরকে বুকে টেনে নিলেন দুই প্রতিদ্বন্দ্বী। রাজনৈতিক এই উদারতা কেবল দুই নেতার মিলন নয়, বরং সাধারণ মানুষের মাঝেও স্বস্তি ও আশার আলো ছড়াচ্ছে।

শুক্রবার সকালে ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী এএসএম মতিউর রহমানের নাদপাড়ার বাসভবনে যান। বিজয়ী প্রার্থীকে নিজের বাড়িতে পেয়ে পরাজিত প্রার্থী মতিউর রহমান হাসিমুখে পুষ্পমাল্য দিয়ে তাকে বরণ করে নেন। রাজনীতির ঊর্ধ্বে উঠে তৈরি হয় এক হৃদ্যতাপূর্ণ পরিবেশ।

সাক্ষাৎকালে দুই নেতার আলাপচারিতায় বারবার উঠে আসে এলাকার উন্নয়ন ও সম্প্রীতির কথা। পরাজিত প্রার্থী এএসএম মতিউর রহমান বলেন, "ভোটের লড়াই ভোটের মাঠেই শেষ। এখন আমাদের পরিচয় আমরা এই জনপদের মানুষ। এলাকার উন্নয়নে বিজয়ী প্রার্থীর পাশে থেকে সব ধরনের সহযোগিতা করার মানসিকতা আমার আছে।"

অন্যদিকে, নবনির্বাচিত সংসদ সদস্য অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান বলেন, "শৈলকুপাকে একটি আদর্শ ও উন্নত জনপদ হিসেবে গড়ে তোলাই আমাদের প্রধান লক্ষ্য। এই যাত্রায় রাজনৈতিক প্রতিপক্ষ নয়, বরং সবার গঠনমূলক পরামর্শ ও সহযোগিতা নিয়ে আমি এগিয়ে যেতে চাই।"

নির্বাচন-পরবর্তী এই সৌজন্য বিনিময়কে ইতিবাচকভাবে দেখছেন শৈলকুপার সাধারণ মানুষ। স্থানীয় বাসিন্দারা বলছেন, রাজনৈতিক প্রতিহিংসার বিপরীতে এমন সম্প্রীতির চিত্র গণতন্ত্রের ভিত্তিকে আরও শক্তিশালী করবে। দুই প্রার্থীর আলিঙ্গন ও হাসিমুখের ছবি এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রশংসিত হচ্ছে।

অনেকেই মন্তব্য করছেন, শৈলকুপার এই উদাহরণ যদি সারা দেশের রাজনীতিতে ছড়িয়ে পড়ত, তবে সংঘাতের বদলে সূচিত হতো এক নতুন রাজনৈতিক সংস্কৃতির।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩০ জুনের উল্লেখযোগ্য ঘটনা

১১ মিনিটের রুদ্ধশ্বাস নাটক, জাপানকে হারিয়ে শেষ ষোলোয় ব্রাজিল

কাসেমিরোর গোলে স্বস্তি, জাপানের বিপক্ষে সমতায় ফিরল ব্রাজিল

সেলেসাওদের স্তব্ধ করে জাপানের গোল, শুরুতেই পিছিয়ে পড়ল ব্রাজিল

যশোরে জাতীয় পার্টির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত 

শার্শার বসতপুরে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে বেকারি খাদ্য

ইনুর মামলার রায় কাল, সরাসরি দেখবে দেশবাসী

ডুমুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নেইমারকে ছাড়াই জাপানের বিপক্ষে নামছে ব্রাজিল

মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে জামায়াত আমিরের শোক

অর্থ বিল পাস, যেসব পরিবর্তন এলো 

এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব

যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী পালিত

যশোরে পাট পণ্যের ব্যবহার বৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা

যশোরে আদ-দ্বীন হাসপাতালের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার  

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

X