মঙ্গলবার
৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩

মহেশপুরে হলুদ চাষে প্রণোদনা, ৪০ কৃষক পেলেন বীজ ও সার

মহেশপুর (ঝিনাইদহ) অফিস
প্রকাশ : ০৩ মার্চ ২০২৬, ০৩:১২ পিএম
ঝিনাইদহের মহেশপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়।

ঝিনাইদহের মহেশপুরে ২০২৫-২৬ অর্থ বছরের রবি মৌসুমে হলুদের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (৩ মার্চ) সকালে উপজেলা কৃষি অফিসারের কার্যালয়ে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

অনুষ্ঠানে মহেশপুর উপজেলা কৃষি অফিসার ইয়াসমিন সুলতানার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য মোঃ মতিয়ার রহমান।

এছাড়াও উপজেলা পল্লী উন্নয়ন অফিসার বাহাউল ইসলাম, উপসহকারী কৃষি অফিসার মোঃ ফারুকুজ্জামান,জামায়াতের নায়েবে আমীর মাওলানা আব্দুল বারী,মহেশপুর প্রেসক্লাবের সভপতি মোঃ আব্দুর রহমান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ৪০ জন কৃষকের প্রত্যেককে ২০ শতাংশ জমিতে চাষের জন্য ১০০ কেজি হলুদ বীজ, ৫ কেজি ডিএপি এবং ৫ কেজি এমওপি সার দেওয়া হয়।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মোঃ মতিয়ার রহমান বলেন, প্রণোদনা কর্মসূচির মাধ্যমে কৃষকদের উৎপাদন ব্যয় কমানো এবং আবাদি জমির পরিমাণ বাড়ানোই সরকারের লক্ষ্য। হলুদ চাষে মহেশপুরের সম্ভাবনা উল্লেখ করে তিনি কৃষকদের আধুনিক পদ্ধতিতে চাষাবাদের আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে ইয়াসমিন সুলতানা বলেন, সরকারি সহায়তা যেন প্রকৃত কৃষকের কাছে পৌঁছে যায়, সে বিষয়ে প্রশাসন সচেতন রয়েছে। তিনি কৃষকদের প্রণোদনার সঠিক ব্যবহার নিশ্চিত করার আহ্বান জানান।

কৃষি বিভাগ সূত্রে জানা যায়, রবি মৌসুমে হলুদের আবাদ বাড়াতে এ ধরনের প্রণোদনা কর্মসূচি অব্যাহত থাকবে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩০ জুনের উল্লেখযোগ্য ঘটনা

১১ মিনিটের রুদ্ধশ্বাস নাটক, জাপানকে হারিয়ে শেষ ষোলোয় ব্রাজিল

কাসেমিরোর গোলে স্বস্তি, জাপানের বিপক্ষে সমতায় ফিরল ব্রাজিল

সেলেসাওদের স্তব্ধ করে জাপানের গোল, শুরুতেই পিছিয়ে পড়ল ব্রাজিল

যশোরে জাতীয় পার্টির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত 

শার্শার বসতপুরে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে বেকারি খাদ্য

ইনুর মামলার রায় কাল, সরাসরি দেখবে দেশবাসী

ডুমুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নেইমারকে ছাড়াই জাপানের বিপক্ষে নামছে ব্রাজিল

মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে জামায়াত আমিরের শোক

অর্থ বিল পাস, যেসব পরিবর্তন এলো 

এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব

যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী পালিত

যশোরে পাট পণ্যের ব্যবহার বৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা

যশোরে আদ-দ্বীন হাসপাতালের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার  

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

X