মঙ্গলবার
৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩

কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষে নিহত ২ জনের বাড়ি ঝিনাইদহে

রাজিব হাসান, ঝিনাইদহ
প্রকাশ : ২২ মার্চ ২০২৬, ০৩:৫৩ পিএম
মহেশপুরের সোনালি বেগম ও ঝিনাইদহের হরিশংকরপুর ইউনিয়নের পানামী গ্রামের মুক্তার হোসেনের ছেলে জোহাদ হোসেন।

কুমিল্লার পদুয়ার বাজার এলাকায় একটি যাত্রীবাহী বাস এবং ট্রেনের মুখোমুখি সংঘর্ষে ১২ জন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আরও অন্তত ২২ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে ঝিনাইদহ জেলার দুই পরিবারের দুই জনও রয়েছেন।

মহেশপুর উপজেলার ভালাইপুর গ্রামের সোনালি বেগম (৫০) ঘটনাস্থলেই প্রাণ হারান। তার স্বামী ইমামুল ইসলাম (৫৮) এবং তাদের মেয়ে আয়েশা (৭) আহত হয়েছেন। তারা নোয়াখালীর বড় ছেলের বাড়িতে বেড়াতে যাচ্ছিলেন।

অন্যদিকে, ঝিনাইদহ সদর উপজেলার হরিশংকরপুর ইউনিয়নের পানামী গ্রামের মুক্তার হোসেনের ছেলে জোহাদ হোসেনও দুর্ঘটনায় নিহত হন। তিনি ঈদের নামাজ শেষে শ্বশুরবাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, আজ রোববার ভোর আনুমানিক ৩টা ১০ মিনিটের দিকে কুমিল্লার পদুয়ার বাজার এলাকায় একটি যাত্রীবাহী বাস রেলক্রসিং অতিক্রম করার সময় ট্রেনের সঙ্গে সংঘর্ষ হয়। এতে বাসটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই বেশ কয়েকজনের মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন উদ্ধারকাজ চালায়। আহতদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

এই মর্মান্তিক দুর্ঘটনায় ঝিনাইদহের বিভিন্ন এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতদের স্বজনদের আহাজারিতে এলাকাজুড়ে ভারী হয়ে উঠেছে পরিবেশ।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩০ জুনের উল্লেখযোগ্য ঘটনা

১১ মিনিটের রুদ্ধশ্বাস নাটক, জাপানকে হারিয়ে শেষ ষোলোয় ব্রাজিল

কাসেমিরোর গোলে স্বস্তি, জাপানের বিপক্ষে সমতায় ফিরল ব্রাজিল

সেলেসাওদের স্তব্ধ করে জাপানের গোল, শুরুতেই পিছিয়ে পড়ল ব্রাজিল

যশোরে জাতীয় পার্টির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত 

শার্শার বসতপুরে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে বেকারি খাদ্য

ইনুর মামলার রায় কাল, সরাসরি দেখবে দেশবাসী

ডুমুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নেইমারকে ছাড়াই জাপানের বিপক্ষে নামছে ব্রাজিল

মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে জামায়াত আমিরের শোক

অর্থ বিল পাস, যেসব পরিবর্তন এলো 

এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব

যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী পালিত

যশোরে পাট পণ্যের ব্যবহার বৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা

যশোরে আদ-দ্বীন হাসপাতালের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার  

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

X