মঙ্গলবার
৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩

শৈলকুপায় সড়ক দুর্ঘটনায় স্কুলশিক্ষক হাফিজুর রহমান নিহত

শৈলকুপা, (ঝিনাইদহ) প্রতিনিধি
প্রকাশ : ২৪ এপ্রিল ২০২৬, ০৪:৩০ পিএম
নিহত শিক্ষক হাফিজুর রহমান

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় হাফিজুর রহমান (৩৪) নামে এক স্কুলশিক্ষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাত সাড়ে ৭টার দিকে হাট ফাজিলপুর এলাকার ছাবিনগর স্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে।

নিহত হাফিজুর রহমান হাট ফাজিলপুর মাধ্যমিক বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক ছিলেন এবং তিনি ছাবিনগর গ্রামের স্থায়ী বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, রাত সাড়ে ৭টার দিকে শিক্ষক হাফিজুর রহমান লাঙ্গলবাঁধ বাজার থেকে মোটরসাইকেলে করে নিজ বাড়ির দিকে ফিরছিলেন। পথিমধ্যে ছাবিনগর স্ট্যান্ড এলাকায় পৌঁছালে একটি অটোভ্যান ও একটি মাইক্রোবাসের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।

এ সংঘর্ষে তিনি গুরুতরভাবে আহত হন। দ্রুত তাকে মাগুরা সদর হাসপাতালে নেওয়ার চেষ্টা করা হলেও পথেই তার মৃত্যু হয়।

‎মাগুরা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোহসিন উদ্দিন ফকির বলেন, হাসপাতালে পৌঁছানোর আগেই দুর্ঘটনার শিকার স্কুলশিক্ষক মারা যান। মরদেহ হাসপাতালের লাশ ঘরে রাখা হয়েছে। পুলিশ ও নিহতের স্বজনরা হাসপাতালে পৌঁছেছেন। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ হাসপাতাল থেকে নিহতের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩০ জুনের উল্লেখযোগ্য ঘটনা

১১ মিনিটের রুদ্ধশ্বাস নাটক, জাপানকে হারিয়ে শেষ ষোলোয় ব্রাজিল

কাসেমিরোর গোলে স্বস্তি, জাপানের বিপক্ষে সমতায় ফিরল ব্রাজিল

সেলেসাওদের স্তব্ধ করে জাপানের গোল, শুরুতেই পিছিয়ে পড়ল ব্রাজিল

যশোরে জাতীয় পার্টির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত 

শার্শার বসতপুরে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে বেকারি খাদ্য

ইনুর মামলার রায় কাল, সরাসরি দেখবে দেশবাসী

ডুমুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নেইমারকে ছাড়াই জাপানের বিপক্ষে নামছে ব্রাজিল

মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে জামায়াত আমিরের শোক

অর্থ বিল পাস, যেসব পরিবর্তন এলো 

এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব

যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী পালিত

যশোরে পাট পণ্যের ব্যবহার বৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা

যশোরে আদ-দ্বীন হাসপাতালের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার  

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

X