মঙ্গলবার
৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩

পাইকগাছায় ইটভাটা ও কয়লার চুল্লী গুড়িয়ে দিয়েছে প্রশাসন

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি
প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৬, ১০:০৯ পিএম
পাইকগাছায় ইটের ভাটা ও কাঠ পুড়িয়ে কয়লা তৈরীর চুল্লি উচ্ছেদ করা হয়। ছবি: প্রতিনিধি

পাইকগাছার তিনটি অবৈধ ইটভাটা এবং ৬০টি কয়লা চুল্লী গুড়িয়ে দিয়েছে প্রশাসন। উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরীর নেতৃত্বে পরিবেশ অধিদপ্তর ও উপজেলা প্রশাসন ২১ জানুয়ারি দিনভর উপজেলার চাঁদখালীতে ইটভাটা ও কয়লা চুল্লীতে বিশেষ অভিযান পরিচালনা করে।

এ সময় পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্রসহ বৈধ কোন কাগজপত্র না থাকায় বুল ডোজার দিয়ে ৩টি ইটভাটা এবং ৫৫ থেকে ৬০ টি কয়লা চুল্লী ভেঙে গুড়িয়ে দেওয়া হয়। অভিযানে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর খুলনার সহকারী পরিচালক হারুন অর রশীদ ও পাইকগাছার সহকারী কমিশনার ভূমি ফজলে রাব্বী।

উপজেলায় প্রায় ২০টির মতো ইটভাটা ও দেড় শতাধিক কয়লা চুল্লী রয়েছে। বেশিরভাগ ইটভাটা ও কয়লা চুল্লীর কোনটার পরিবেশ ছাড়পত্রসহ বৈধ কোন কাগজপত্র নেই। এলাকার কৃষি জমিতে গড়ে তোলা হয়েছে বেশিরভাগ ইটভাটা। ফলে কৃষি ফসল উৎপাদন ব্যাহত হচ্ছে। কোন কোন ইটভাটা কপোতাক্ষ নদের খননকৃত মাটি রাতের আঁধারে ইটভাটায় সরবরাহ করা হয় এমন অভিযোগ রয়েছে।

ইটভাটা ও কয়লা চুল্লীর বিরুদ্ধে প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩০ জুনের উল্লেখযোগ্য ঘটনা

১১ মিনিটের রুদ্ধশ্বাস নাটক, জাপানকে হারিয়ে শেষ ষোলোয় ব্রাজিল

কাসেমিরোর গোলে স্বস্তি, জাপানের বিপক্ষে সমতায় ফিরল ব্রাজিল

সেলেসাওদের স্তব্ধ করে জাপানের গোল, শুরুতেই পিছিয়ে পড়ল ব্রাজিল

যশোরে জাতীয় পার্টির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত 

শার্শার বসতপুরে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে বেকারি খাদ্য

ইনুর মামলার রায় কাল, সরাসরি দেখবে দেশবাসী

ডুমুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নেইমারকে ছাড়াই জাপানের বিপক্ষে নামছে ব্রাজিল

মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে জামায়াত আমিরের শোক

অর্থ বিল পাস, যেসব পরিবর্তন এলো 

এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব

যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী পালিত

যশোরে পাট পণ্যের ব্যবহার বৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা

যশোরে আদ-দ্বীন হাসপাতালের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার  

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

X