সোমবার
২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩

কেশবপুরে মাদ্রাসার কমিটি গঠন নিয়ে বিরোধ, সংবাদ সম্মেলনে মারধরের অভিযোগ

রায়হান জনি, কেশবপুর
প্রকাশ : ২৯ জুন ২০২৬, ০৭:৪১ পিএম
ছবি: প্রতিনিধি

যশোরের কেশবপুর উপজেলার চিংড়া ধর্মপুর দারুস সুন্নাহ আলিম মাদ্রাসার গভর্নিং বডি গঠনকে কেন্দ্র করে অনিয়ম ও মারধরের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন প্রতিষ্ঠানের কয়েকজন দাতা সদস্য ও স্থানীয়রা।

সোমবার কেশবপুর প্রেসক্লাবের হলরুমে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মাদ্রাসার দাতা সদস্য আব্দুল হামিদ।

লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করেন, মাদ্রাসার অধ্যক্ষ বিধি-বিধান অনুসরণ না করে গোপনে গভর্নিং বডি গঠন করে অনুমোদনের জন্য বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডে পাঠিয়েছেন। তার দাবি, কমিটিতে যাদের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে, তাদের মধ্যে কয়েকজনও এ বিষয়ে অবগত ছিলেন না। ব্যক্তিস্বার্থে পূর্বের অনিয়ম আড়াল করতেই এ কমিটি গঠন করা হয়েছে বলেও তিনি অভিযোগ করেন।

আব্দুল হামিদ আরও বলেন, বিষয়টি নিয়ে গত রোববার প্রতিষ্ঠাতা সদস্য হাফেজ মো. রাহাজ উদ্দীন, দাতা সদস্য আব্দুল হামিদ, অভিভাবক সদস্য কবিরুল ইসলাম, হাফিজুর রহমান ও হাবিবুর রহমান অধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলামের সঙ্গে আলোচনা করতে গেলে তিনি সন্তোষজনক কোনো জবাব দিতে পারেননি। একপর্যায়ে কয়েকজন বহিরাগতকে ডেকে এনে তাদের ওপর হামলা চালানো হয় বলে অভিযোগ করা হয়।

সংবাদ সম্মেলনে আরও দাবি করা হয়, এ ঘটনার বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অভিযোগ দিতে গেলে সেখানেও তারা হেনস্তার শিকার হন।

বক্তারা অভিযোগ করেন, অধ্যক্ষের বিভিন্ন কর্মকাণ্ডে প্রতিষ্ঠানের সুনাম ক্ষুণ্ন হচ্ছে এবং শিক্ষার্থীর সংখ্যা কমে যাচ্ছে। তারা ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা সদস্য ও সাবেক চেয়ারম্যান হাফেজ রাহাজ উদ্দীন, মুহসিন উদ্দীন, হাবিবুর রহমান, কবিরুল ইসলাম এবং আব্দুস সবুর।

এ বিষয়ে জানতে মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলামের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি। তার বক্তব্য পাওয়া গেলে তা প্রকাশ করা হবে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোরে আদ-দ্বীন হাসপাতালের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার  

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মণিরামপুরে সেতুর কাজ থমকে, দুর্ভোগে ২০ গ্রাম

আগামী ইউপি নির্বাচন ঘিরে মণিরামপুরে বিএনপির ঐক্যের শপথ

নড়াইলে গণতন্ত্র অলিম্পিয়াড, অংশ নিলেন ২৭৫ শিক্ষার্থী

যশোর নওয়াপাড়ায় কৃষক দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

কেশবপুরে মাইকেল মধুসূদনের ১৫৩তম মৃত্যুবার্ষিকী পালিত

কেশবপুরে মাদ্রাসার কমিটি গঠন নিয়ে বিরোধ, সংবাদ সম্মেলনে মারধরের অভিযোগ

যশোরে পৃথক অভিযানে মাদক ও চাকুসহ তিনজন আটক

যশোরে আওয়ামী লীগের দুই কর্মীর বিরুদ্ধে বিএনপি নেতাকে হত্যার হুমকির অভিযোগ, তদন্তে পুলিশ

হেরোইনের মামলায় বেনাপোলের জামাল হোসেনের যাবজ্জীবন কারাদণ্ড

যশোরে যত্রতত্র গাড়ি পার্কিং রোধে ট্রাফিক পুলিশের বিশেষ অভিযান শুরু

পলাশবাড়ীতে মারধর ও বাড়িঘর ভাঙচুরের প্রতিবাদে সংবাদ সম্মেলন

রাম মন্দিরের অনুদান আত্মসাৎ, বিপাকে মোদি সরকার

সুনামগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল দ্রুত চালুর দাবিতে বিক্ষোভ-সমাবেশ

শৈলকূপায় বিদ্যালয়ের আঙিনায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

X