মঙ্গলবার
৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩

খুলনায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

খুলনা প্রতিনিধি
প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৪৪ পিএম
খুলনায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

খুলনা মহানগরীর ২১ নম্বর ওয়ার্ডের রেলওয়ে হাসপাতাল এলাকায় শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাতে তুচ্ছ ঘটনা থেকে শুরু হওয়া হামলায় বাবুল মোল্লা (৭৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। তিনি সদর থানাধীন নিক্সন মার্কেট এলাকার মৃত লালচান মোল্লার ছেলে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, বিকেল সাড়ে ৫টার দিকে পানি ছিটানো নিয়ে গামার পরিবারের এক সদস্যের সঙ্গে বাবুল মোল্লার পরিবারের ছোটদের মধ্যে কথাকাটাকাটি হয়। বিষয়টি সাময়িকভাবে মীমাংসা হলেও রাতের দিকে তা ভয়াবহ রূপ নেয়।

রাত সাড়ে ৮টার দিকে প্রতিপক্ষের কয়েকজন সংঘবদ্ধ হয়ে বাবুল মোল্লার ওপর হামলা চালায়। তারা তাকে কিল-ঘুষি মারার পাশাপাশি দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে গুরুতর জখম করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে (খুমেক) নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সদর থানার বড় বাজার ফাঁড়ি ইনচার্জ জামাল উদ্দিন জানান, বিকেলে পানি ছিটানো নিয়ে বস্তির একটি পরিবারের সঙ্গে বাবুল মোল্লার পরিবারের সদস্যদের তর্কাতর্কি হয়। একপর্যায়ে তা বড়দের ঝগড়ায় রূপ নেয়। এরই জের ধরে রাতে প্রতিবেশীরা ঘরে প্রবেশ করে বাবুল মোল্লাকে মারধর করে। আশঙ্কাজনক অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩০ জুনের উল্লেখযোগ্য ঘটনা

১১ মিনিটের রুদ্ধশ্বাস নাটক, জাপানকে হারিয়ে শেষ ষোলোয় ব্রাজিল

কাসেমিরোর গোলে স্বস্তি, জাপানের বিপক্ষে সমতায় ফিরল ব্রাজিল

সেলেসাওদের স্তব্ধ করে জাপানের গোল, শুরুতেই পিছিয়ে পড়ল ব্রাজিল

যশোরে জাতীয় পার্টির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত 

শার্শার বসতপুরে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে বেকারি খাদ্য

ইনুর মামলার রায় কাল, সরাসরি দেখবে দেশবাসী

ডুমুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নেইমারকে ছাড়াই জাপানের বিপক্ষে নামছে ব্রাজিল

মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে জামায়াত আমিরের শোক

অর্থ বিল পাস, যেসব পরিবর্তন এলো 

এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব

যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী পালিত

যশোরে পাট পণ্যের ব্যবহার বৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা

যশোরে আদ-দ্বীন হাসপাতালের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার  

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

X