মঙ্গলবার
৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩

নড়াইলের ৫ খুনের ঘটনায় অন্যতম হোতা রনি শিকদার আটক

কাগজ সংবাদ
প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:১৮ পিএম
নড়াইলের ৫ খুনের ঘটনায় অন্যতম হোতা রনি শিকদার আটক | ছবি-ফাইল

নড়াইলের সিংগাশোলপুর ইউনিয়নের বড়কুলা গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘটিত চাঞ্চল্যকর পাঁচ খুনের মামলার অন্যতম আসামি রনি শিকদারকে আটক করেছে র‍্যাব-৬ যশোরের সদস্যরা । নড়াইল সদর উপজেলার তারাপুর শিকদার বাড়ি এলাকা থেকে তাকে আটক করা হয়েছে । আটককৃত রনি শিকদার ওই এলাকার আমিন শিকদারের ছেলে। বর্তমানে তাকে জিজ্ঞাসাবাদ চলছে ও জড়িত অন্যদের ধরতে র‌্যাব কাজ করছে বলে র‌্যাবের একটি সূত্র নিশ্চিত করেছে। এরআগে সোমবার ভোরে নড়াইলের বড়কুলা গ্রাম এক রক্তক্ষয়ী রণক্ষেত্রে পরিণত হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, সিংগাশোলপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খায়ের মোল্লার রাজনৈতিক ভোলবদল এবং এলাকার নিয়ন্ত্রণ নিয়ে বিএনপির ‘পুরানো বনাম নব্য’ দ্বন্দ্বই এই ভয়াবহ হত্যাকাণ্ডের মূল কারণ। ৫ই আগস্টের পর রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের সুযোগে খায়ের মোল্লার অনুসারীরা এলাকায় ফিরতে শুরু করলে খলিল মোল্লা গ্রুপের সাথে তাদের সংঘর্ষ বাধে। সোমবার ভোর সাড়ে ৫টার দিকে দেশীয় অস্ত্রের ঝনঝনানি আর চিৎকারে প্রকম্পিত হয়ে ওঠে পুরো গ্রাম। এই নৃশংস সংঘর্ষে ঘটনাস্থলেই প্রাণ হারান খলিল গ্রুপের খলিল রহমান, তার ছেলে তাহাজ্জুদ হোসেন, এবং ফেরদৌস হোসেনসহ তাঁর ছেলে মুন্না শেখ। অন্যদিকে, পাল্টা আঘাতে খায়ের গ্রুপের ওসিবুর মিয়াও নিহত হন। বাবা-ছেলেসহ একই পরিবারের একাধিক সদস্যের মৃত্যুতে এলাকায় শোক ও আতঙ্কের ছায়া নেমে আসে। হত্যাকাণ্ডের পর আসামিদের ধরতে অভিযানে নামে আইনশৃঙ্খলা বাহিনী। এরই ধারাবাহিকতায় র‍্যাব-৬ যশোরের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তারাপুর থেকে রনি শিকদারকে আটক করে। র‍্যাব জানিয়েছে, এই হত্যাকাণ্ডের সাথে জড়িত অন্যান্য আসামিদের ধরতেও অভিযান অব্যাহত রয়েছে। নড়াইলের পুলিশ প্রশাসন জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১১ মিনিটের রুদ্ধশ্বাস নাটক, জাপানকে হারিয়ে শেষ ষোলোয় ব্রাজিল

কাসেমিরোর গোলে স্বস্তি, জাপানের বিপক্ষে সমতায় ফিরল ব্রাজিল

সেলেসাওদের স্তব্ধ করে জাপানের গোল, শুরুতেই পিছিয়ে পড়ল ব্রাজিল

যশোরে জাতীয় পার্টির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত 

শার্শার বসতপুরে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে বেকারি খাদ্য

ইনুর মামলার রায় কাল, সরাসরি দেখবে দেশবাসী

ডুমুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নেইমারকে ছাড়াই জাপানের বিপক্ষে নামছে ব্রাজিল

মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে জামায়াত আমিরের শোক

অর্থ বিল পাস, যেসব পরিবর্তন এলো 

এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব

যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী পালিত

যশোরে পাট পণ্যের ব্যবহার বৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা

যশোরে আদ-দ্বীন হাসপাতালের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার  

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মণিরামপুরে সেতুর কাজ থমকে, দুর্ভোগে ২০ গ্রাম

X