মঙ্গলবার
৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩

সুন্দরবনের অভয়ারণ্য এলাকায় অবৈধভাবে মাছ শিকার : নৌকাসহ তিনজন আটক

স্টাফ রিপোর্টার, শ্যামনগর (সাতক্ষীরা)
প্রকাশ : ১২ ডিসেম্বর ২০২৫, ০৮:১৫ পিএম
আটক তিনজন । ছবি-প্রতিনিধি

পশ্চিম সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের অভয়ারণ্য এলাকায় অবৈধভাবে মাছ শিকারের অভিযোগে তিনজনকে নৌকা ও বিভিন্ন শিকার সরঞ্জামসহ আটক করেছে সাতক্ষীরা স্মার্ট পেট্রোল টিম–১। বৃহস্পতিবার গভীর রাতে এসব অভিযান পরিচালনা করা হয়।

রেঞ্জ সূত্রে জানা যায়, অভয়ারণ্য এলাকায় মাছ ধরা ও শিকার সম্পূর্ণ নিষিদ্ধ থাকা সত্ত্বেও একটি চক্র গোপনে প্রবেশ করে চরপাটা দিয়ে মাছ শিকার করছিল। খবর পেয়ে স্মার্ট পেট্রোল টিম-১ অভিযান চালিয়ে ৫টি চরপাটা নৌকা, কাঁকড়া ধরার ফাঁদসহ অন্যান্য সামগ্রী জব্দ করে। পরবর্তীতে একই টিম নটাবেকী অভয়ারণ্য এলাকায় আরেকটি অভিযানে ২টি নিষিদ্ধ কাঁকড়া ধরার নৌকা আটক করে।

আটককৃতরা হলেন, শ্যামনগরের পাশ্বেখালি গ্রামের আব্দুল মজিদ ঢালীর ছেলে জাহিদুল ইসলাম ঢালী (৩৫), খলিসাবুনিয়া গাইন বাড়ির শামসুর গাইনের ছেলে মোশারফ গাইন (৫৬) এবং মিরগাং এলাকার রজব আলী গাজীর ছেলে লিটন (৩২)।

অভিযানের নেতৃত্বদানকারী সাতক্ষীরা রেঞ্জের রেঞ্জার ফজলুল হক বলেন, 'সুন্দরবনের অভয়ারণ্য এলাকায় অবৈধভাবে প্রবেশকারী বনজীবী ও জেলেদের বিরুদ্ধে আমাদের ধারাবাহিক অভিযান অব্যাহত থাকবে। বনের সম্পদ রক্ষায় কোন ধরনের অবৈধ কর্মকাণ্ড সহ্য করা হবে না।'

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩০ জুনের উল্লেখযোগ্য ঘটনা

১১ মিনিটের রুদ্ধশ্বাস নাটক, জাপানকে হারিয়ে শেষ ষোলোয় ব্রাজিল

কাসেমিরোর গোলে স্বস্তি, জাপানের বিপক্ষে সমতায় ফিরল ব্রাজিল

সেলেসাওদের স্তব্ধ করে জাপানের গোল, শুরুতেই পিছিয়ে পড়ল ব্রাজিল

যশোরে জাতীয় পার্টির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত 

শার্শার বসতপুরে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে বেকারি খাদ্য

ইনুর মামলার রায় কাল, সরাসরি দেখবে দেশবাসী

ডুমুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নেইমারকে ছাড়াই জাপানের বিপক্ষে নামছে ব্রাজিল

মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে জামায়াত আমিরের শোক

অর্থ বিল পাস, যেসব পরিবর্তন এলো 

এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব

যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী পালিত

যশোরে পাট পণ্যের ব্যবহার বৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা

যশোরে আদ-দ্বীন হাসপাতালের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার  

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

X