মঙ্গলবার
৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩
এমপি আব্দুল খালেক

সাতক্ষীরাবাসীর স্বাস্থ্যসেবায় সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে

এস এম রেজাউল ইসলাম, সাতক্ষীরা
প্রকাশ : ০৩ মার্চ ২০২৬, ০১:৩৯ পিএম
সাতক্ষীরা মেডিকেল কলেজ ও হাসপাতাল আকস্মিক পরিদর্শন করেন এমপি আব্দুল খালেক

জেলার সাধারণ মানুষের চিকিৎসাসেবার প্রধান ভরসাস্থল সাতক্ষীরা মেডিকেল কলেজ ও হাসপাতালের সমস্যা নিরসন এবং মানোন্নয়নে দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন সাতক্ষীরা-২(সদর,দেবহাটা) আসনের সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক।

আজ মঙ্গলবার (৩ মার্চ) সকালে তিনি হাসপাতালটি আকস্মিক পরিদর্শন করেন। পরিদর্শন শেষে হাসপাতালের কর্মকর্তাদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন।

মতবিনিময় সভায় মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা: কুদরতি খোদা সংসদ সদস্যের কাছে হাসপাতালের বিদ্যমান নানাবিধ সমস্যার কথা তুলে ধরেন।

এ সময় তিনি জানান, হাসপাতালের কার্যক্রম পরিচালনার জন্য প্রয়োজনীয় জনবলের তীব্র অভাব রয়েছে। বিভিন্ন বিভাগের গুরুত্বপূর্ণ অনেক যন্ত্রপাতি দীর্ঘ দিন ধরে অচল হয়ে পড়ে আছে। সবচেয়ে ভয়াবহ চিত্র দেখা গেছে ডায়ালাইসিস বিভাগে। এখানে থাকা মেশিনগুলোর মধ্যে মাত্র ৩টি সচল রয়েছে, বাকি সবকটিই অচল। ফলে রোগীরা কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছেন।

হাসপাতালের বর্তমান অবস্থা পর্যবেক্ষণ করে মুহাদ্দিস আব্দুল খালেক বলেন, "সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল এ অঞ্চলের মানুষের স্বাস্থ্যসেবার একমাত্র ভরসার জায়গা। এখানে মানুষ সেবা পাবে না—এটা হতে পারে না।" তিনি আরও বলেন,অচল যন্ত্রপাতি বিশেষ করে ডায়ালাইসিস মেশিনগুলো দ্রুত মেরামতের ব্যবস্থা করা হবে।জনবল সংকট নিরসনে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সাথে কথা বলে দ্রুত নিয়োগ বা পদায়নের ব্যবস্থা নেওয়া হবে এবং হাসপাতালের পরিবেশ পরিচ্ছন্ন রাখতে নিয়মিত তদারকি জোরদার করা হবে।

মতবিনিময় সভায় ও পরিদর্শনকালে উপস্থিত ছিলেন মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা:কুদরত-ই খুদা,জেলা জামাতের আমির উপাধ্যক্ষ শহীদুল ইসলাম মুকুল,নায়েব আমির শেখ নুরুল হুদা, সহকারী সেক্রেটারি প্রভাষক ওমর ফারুক, সহকারী সেক্রেটারি, সদর উপজেলা জামায়াতের আমির মাওলানা মোশাররফ হোসেন, সেক্রেটারী মাওলানা হাবিবুর রহমান।এছাড়াও মেডিকেল কলেজ হাসপাতালের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পরিদর্শন শেষে সংসদ সদস্য হাসপাতালের ওয়ার্ডগুলো ঘুরে দেখেন এবং রোগীদের সাথে কথা বলে তাদের চিকিৎসার খোঁজখবর নেন। তিনি হাসপাতালের শৃঙ্খলা ও সেবার মান নিশ্চিতে চিকিৎসক ও স্টাফদের আরও আন্তরিক হওয়ার আহ্বান জানান।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩০ জুনের উল্লেখযোগ্য ঘটনা

১১ মিনিটের রুদ্ধশ্বাস নাটক, জাপানকে হারিয়ে শেষ ষোলোয় ব্রাজিল

কাসেমিরোর গোলে স্বস্তি, জাপানের বিপক্ষে সমতায় ফিরল ব্রাজিল

সেলেসাওদের স্তব্ধ করে জাপানের গোল, শুরুতেই পিছিয়ে পড়ল ব্রাজিল

যশোরে জাতীয় পার্টির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত 

শার্শার বসতপুরে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে বেকারি খাদ্য

ইনুর মামলার রায় কাল, সরাসরি দেখবে দেশবাসী

ডুমুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নেইমারকে ছাড়াই জাপানের বিপক্ষে নামছে ব্রাজিল

মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে জামায়াত আমিরের শোক

অর্থ বিল পাস, যেসব পরিবর্তন এলো 

এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব

যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী পালিত

যশোরে পাট পণ্যের ব্যবহার বৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা

যশোরে আদ-দ্বীন হাসপাতালের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার  

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

X