মঙ্গলবার
৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩
ফুটবলে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর ভিন্ন লড়াই

আবাহনী মাঠে বাঁচার চেষ্টা, মোহামেডান আর্থিক সংকটে দিশেহারা

ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৫, ১১:৩৪ এএম
আবাহনী মাঠে বাঁচার চেষ্টা, মোহামেডান আর্থিক সংকটে দিশেহারা। ছবি : বাসস

বাংলাদেশের ফুটবলে ঐতিহ্যবাহী দুই ক্লাব—মোহামেডান ও আবাহনী—বর্তমানে দুই রকম সংগ্রামের মধ্যে দিয়ে যাচ্ছে। আবাহনী যেখানে মাঠে টিকে থাকার লড়াই করছে, সেখানে মোহামেডান অর্থনৈতিক টানাপোড়েনে ক্লাব পরিচালনা ও দল গঠনের কঠিন পরীক্ষায় পড়েছে।

৫ আগস্ট ক্লাব থেকে সব কিছু চুরি হয়ে গেছে। ট্রফি শীল্ডসহ যত পুরস্কার ছিল সেই সব স্মৃতিঘেরা সাফল্যের যত স্মারক লুট হয়ে গেছে। এমনকি টয়েলট থেকে কমোড খুলেও নিয়ে গেছে একশ্রেণী। প্রতিকূল পরিস্থিতিতে আবাহনী ফুটবল দল গড়বে না এমন একটা চিন্তা ভাবনা ছিল। কিন্তু সেখান থেকে সরে এসে দেশের ফুটবলের কথা, সমর্থকদের কথা ভেবে ভঙ্গুর পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়ানোর জন্য ফুটবল দল গড়েছিল। সেই দলটা এখন মাঠের লড়াইয়ে টিকে থাকার জন্য কাজ করছে।

রাজনৈতিক পট পরিবর্তনের পর মোহামেডান জেগে ওঠার কথা। দুই যুগ পর লিগ চ্যাম্পিয়ন হওয়া মোহামেডান এখনও ধুকছে। লিগ চ্যাম্পিয়ণ হওয়ার পর মোহামেডান আরও বীরদর্পে এগিয়ে যাওয়ার কথা। সেটি তো হয়নি, আরও বাজে পরিস্থিতি হয়েছে। মোহামেডান ৩-২ গোলে আবাহনীকে হারিয়ে বড় জয় তুলে নিয়েছে। এই জয়ে ক্লাব কর্মকর্তাদের জড়ো হওয়ার কথা। তাতেও কিছুই হয়নি।

মোহামেডান ফুটবলাররা মনে করেছিলেন আবাহনীকে হারিয়ে কুমিল্লা থেকে ক্লাবে ফিরে দেখবেন কর্মকর্তারা অভিনন্দন জানাতে আসবেন। ক্লাবে গিয়ে দেখেন অন্ধকার, নিরব, কেউ আসেননি। খাবার খেয়ে ফুটবলাররা ঘুমিয়ে গেছেন। পরদিনও কেউ আসেননি। খেলোয়াড়রা বেতন পান না, তাদের চুক্তির টাকা পেতে ম্যানেজার ইমতিয়াজ আহমেদ নকিবকে পাচ্ছেন টাকা পাচ্ছেন না। কোচ আলফাজ আহমেদ চার মাসের বেতন পাচ্ছেন না। ফুটবল কমিটির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ আলমগীর ও নাকি টাকার প্রশ্নে মুখ ঘুরিয়ে নিচ্ছেন। আগামীকাল মানিকগঞ্জে মোহামেডানের খেলা ফকিরেরপুলের বিপক্ষে।

আজকের খেলা: আবাহনী-পুলিশ। ২টা ৩০, কুমিল্লা। আরামবাগ-ফর্টিস। ২টা ৩০, মানিকগঞ্জ

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১১ মিনিটের রুদ্ধশ্বাস নাটক, জাপানকে হারিয়ে শেষ ষোলোয় ব্রাজিল

কাসেমিরোর গোলে স্বস্তি, জাপানের বিপক্ষে সমতায় ফিরল ব্রাজিল

সেলেসাওদের স্তব্ধ করে জাপানের গোল, শুরুতেই পিছিয়ে পড়ল ব্রাজিল

যশোরে জাতীয় পার্টির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত 

শার্শার বসতপুরে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে বেকারি খাদ্য

ইনুর মামলার রায় কাল, সরাসরি দেখবে দেশবাসী

ডুমুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নেইমারকে ছাড়াই জাপানের বিপক্ষে নামছে ব্রাজিল

মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে জামায়াত আমিরের শোক

অর্থ বিল পাস, যেসব পরিবর্তন এলো 

এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব

যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী পালিত

যশোরে পাট পণ্যের ব্যবহার বৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা

যশোরে আদ-দ্বীন হাসপাতালের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার  

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মণিরামপুরে সেতুর কাজ থমকে, দুর্ভোগে ২০ গ্রাম

X