মঙ্গলবার
৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩

শতাব্দীর সেরা ক্রীড়াবিদ লিওনেল মেসি

ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ২৬ ডিসেম্বর ২০২৫, ০৫:৫৮ পিএম
শতাব্দীর সেরা ক্রীড়াবিদ লিওনেল মেসি

একবিংশ শতাব্দীর সর্বশ্রেষ্ঠ ক্রীড়াবিদদের তালিকা প্রকাশ করেছে কানাডার প্রভাবশালী দৈনিক ‘লে জার্নাল দ্য কেবেক’। বিশ্বের নানা প্রান্তের ক্রীড়াপ্রেমীদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকা এই তালিকার শীর্ষস্থান দখল করেছেন ফুটবল ইতিহাসের অন্যতম মহান তারকা লিওনেল মেসি।

দুই দশকেরও বেশি সময় ধরে ফুটবল মাঠে ধারাবাহিক সাফল্য, রেকর্ড ভাঙা পারফরম্যান্স ও অনন্য প্রতিভার স্বাক্ষর রেখে চলেছেন মেসি। ২০০১ সালে বার্সেলোনায় যোগ দেওয়া এক কিশোর থেকে আজকের বৈশ্বিক ক্রীড়া আইকনে পরিণত হওয়া—তার এই যাত্রা আধুনিক ক্রীড়ার এক অনুপ্রেরণামূলক গল্প।

২০২২ সালে কাতার বিশ্বকাপ জয়ের মাধ্যমে মেসির বর্ণাঢ্য ক্যারিয়ার পূর্ণতা পায়। এরপর যুক্তরাষ্ট্রে ইন্টার মায়ামি ক্লাবের অধিনায়ক হিসেবে মেজর লিগ সকারে দলকে প্রথম শিরোপা এনে দেন তিনি। একই সঙ্গে জেতেন গোল্ডেন বুট ও একাধিকবার এমভিপি পুরস্কার।

তালিকার দ্বিতীয় স্থানে আছেন এনএফএলের মহাতারকা টম ব্র্যাডি। যিনি সাতবারের চ্যাম্পিয়ন হিসেবে মার্কিন ক্রীড়াজগতে কিংবদন্তি মর্যাদা পেয়েছেন। তৃতীয় স্থানে আছেন ইতিহাসের সর্বাধিক অলিম্পিক পদকজয়ী সাঁতারু মাইকেল ফেলপস। যার ঝুলিতে আছে ২৮টি অলিম্পিক পদক। চতুর্থ স্থানে আছেন টেনিসের রাণী সেরেনা উইলিয়ামস। পঞ্চমে বিশ্বের দ্রুততম মানব উসাইন বোল্ট।

ষষ্ঠ স্থানে এনবিএ আইকন লেব্রন জেমস। সপ্তম স্থানে রয়েছেন টেনিস তারকা নোভাক জোকোভিচ। অষ্টমে জিমন্যাস্টিকস কিংবদন্তি সিমোন বাইলস। নবমে প্রয়াত বাস্কেটবল তারকা কোবি ব্রায়ান্ট। আর দশম স্থানে রয়েছেন মেসির চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনালদো। মোট ২৫ জন ক্রীড়াবিদের এই তালিকা মূলত গত দুই দশকের প্রভাব, অর্জন এবং প্রেরণার ভিত্তিতে তৈরি করা হয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১১ মিনিটের রুদ্ধশ্বাস নাটক, জাপানকে হারিয়ে শেষ ষোলোয় ব্রাজিল

কাসেমিরোর গোলে স্বস্তি, জাপানের বিপক্ষে সমতায় ফিরল ব্রাজিল

সেলেসাওদের স্তব্ধ করে জাপানের গোল, শুরুতেই পিছিয়ে পড়ল ব্রাজিল

যশোরে জাতীয় পার্টির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত 

শার্শার বসতপুরে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে বেকারি খাদ্য

ইনুর মামলার রায় কাল, সরাসরি দেখবে দেশবাসী

ডুমুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নেইমারকে ছাড়াই জাপানের বিপক্ষে নামছে ব্রাজিল

মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে জামায়াত আমিরের শোক

অর্থ বিল পাস, যেসব পরিবর্তন এলো 

এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব

যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী পালিত

যশোরে পাট পণ্যের ব্যবহার বৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা

যশোরে আদ-দ্বীন হাসপাতালের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার  

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মণিরামপুরে সেতুর কাজ থমকে, দুর্ভোগে ২০ গ্রাম

X