মঙ্গলবার
৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩

মেলবোর্ন অ্যাশেজ টেস্টে ইংল্যান্ডের ঐতিহাসিক জয়

ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ২৭ ডিসেম্বর ২০২৫, ০৪:৩৬ পিএম
মেলবোর্ন অ্যাশেজ টেস্টে ইংল্যান্ডের ঐতিহাসিক জয়

মেলবোর্ন অ্যাশেজ টেস্টে দীর্ঘদিনের জয়ের খরা কাটানোকে সাহসিকতা ও পরিস্থিতির সঙ্গে দ্রুত মানিয়ে নেওয়ার ফল বলে মন্তব্য করেছেন ইংল্যান্ডের তারকা ব্যাটার জো রুট। বিপজ্জনক ও কঠিন উইকেটে অনুষ্ঠিত এই ম্যাচকে তিনি আখ্যা দিয়েছেন ‘ফাস্ট-ফরওয়ার্ড’ টেস্ট।

সিরিজের প্রথম তিন টেস্টে পরাজয়ের পর চতুর্থ টেস্টে ১৭৫ রানের লক্ষ্য তাড়া করে ৪ উইকেটে জয় তুলে নেয় ইংল্যান্ড। এর মাধ্যমে অস্ট্রেলিয়ার মাটিতে গত ১৫ বছরে প্রথমবারের মতো টেস্ট জয়ের স্বাদ পেল সফরকারীরা।

ম্যাচ শেষে সম্প্রচারমাধ্যম ফক্স স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে সাবেক ইংল্যান্ড অধিনায়ক জো রুট বলেন, উইকেটের কারণে ম্যাচটা খুব দ্রুত এগিয়েছে। তবে আমরা যতটা সম্ভব মানিয়ে নিয়েছি এবং সুযোগ পেলেই সেটার সদ্ব্যবহার করেছি। ব্যাট হাতে আমরা সাহস দেখিয়েছি—এটাই জয়ের বড় কারণ।

লক্ষ্য তাড়ায় ইংল্যান্ড আক্রমণাত্মক শুরু করলেও অস্ট্রেলিয়ার শক্তিশালী বোলিং আক্রমণের সামনে কাজটা সহজ ছিল না। শেষদিকে হ্যারি ব্রুক ও জেমি স্মিথ ঠান্ডা মাথায় ব্যাটিং করে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন। এই জয়ে সিরিজের ব্যবধান কমে দাঁড়ায় ৩–১, ফলে সিডনির শেষ টেস্টকে ঘিরে নতুন আশার আলো দেখছেন ইংল্যান্ড সমর্থকেরা।

সমর্থকদের ভূয়সী প্রশংসা করে রুট বলেন, ‘আমরা যে সমর্থন পাই, তা অবিশ্বাস্য। পৃথিবীর অন্য প্রান্ত থেকে এত মানুষ আমাদের সমর্থন করতে এসেছে। তারা যেখানেই হোক আমাদের পাশে থাকে, এটা আমাদের জন্য বড় প্রাপ্তি।’

এদিকে রান তাড়ায় গুরুত্বপূর্ণ অবদান রাখা জ্যাকব বেথেল বলেন, চাপের দিনে দলের জয়ে ভূমিকা রাখতে পারা তার জন্য বিশেষ অনুভূতির। পাঁচ নম্বর টেস্ট ক্যারিয়ারে চার নম্বরে নেমে ৪৬ বলে ৪০ রান করেন তিনি।

বেথেল বলেন, জয়ের জন্য অবদান রাখতে পারাটা দারুণ ছিল। এমন বড় মঞ্চের অভিজ্ঞতা আগে হয়নি। গতকাল ও আজ মিলিয়ে প্রায় ৯২-৯৩ হাজার দর্শকের সামনে খেলাটা সত্যিই বিশেষ।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১১ মিনিটের রুদ্ধশ্বাস নাটক, জাপানকে হারিয়ে শেষ ষোলোয় ব্রাজিল

কাসেমিরোর গোলে স্বস্তি, জাপানের বিপক্ষে সমতায় ফিরল ব্রাজিল

সেলেসাওদের স্তব্ধ করে জাপানের গোল, শুরুতেই পিছিয়ে পড়ল ব্রাজিল

যশোরে জাতীয় পার্টির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত 

শার্শার বসতপুরে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে বেকারি খাদ্য

ইনুর মামলার রায় কাল, সরাসরি দেখবে দেশবাসী

ডুমুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নেইমারকে ছাড়াই জাপানের বিপক্ষে নামছে ব্রাজিল

মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে জামায়াত আমিরের শোক

অর্থ বিল পাস, যেসব পরিবর্তন এলো 

এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব

যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী পালিত

যশোরে পাট পণ্যের ব্যবহার বৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা

যশোরে আদ-দ্বীন হাসপাতালের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার  

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মণিরামপুরে সেতুর কাজ থমকে, দুর্ভোগে ২০ গ্রাম

X