মঙ্গলবার
৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩

ফিফা বিশ্বকাপের মূল ট্রফি ঢাকায় আসছে ১৪ জানুয়ারি

ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ০৪ জানুয়ারি ২০২৬, ০৫:১৩ পিএম
ফিফা বিশ্বকাপের মূল ট্রফি ঢাকায় আসছে ১৪ জানুয়ারি

২০২৬ ফিফা ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে বিশ্বের সবচেয়ে কাঙ্ক্ষিত ট্রফিটি বাংলাদেশে নিয়ে আসছে কোকা-কোলা। বিশ্ব ফুটবলের সর্বোচ্চ গৌরবের প্রতীক এই ট্রফিটি কাছ থেকে দেখার অপেক্ষায় রয়েছেন দেশের লাখো ফুটবলপ্রেমী। বিশ্বব্যাপী ট্রফি ট্যুরের অংশ হিসেবে চতুর্থবারের মতো ১৪ জানুয়ারি ঢাকায় পৌঁছাবে ফিফা বিশ্বকাপের মূল ট্রফি।

বর্তমানে বিশ্বকাপ ট্রফিটি রয়েছে সৌদি আরবের রাজধানী রিয়াদে। গত শনিবার সেখানে পৌঁছানোর পর সৌদি আরবের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও তারকা ফুটবলাররা ট্রফিটির সঙ্গে ছবি তোলেন। উল্লেখ্য, ২০৩৪ সালের ফিফা বিশ্বকাপ আয়োজন করবে সৌদি আরব। বাংলাদেশে আসার আগে ট্রফিটি সফর করবে মিশর, তুরস্ক, অস্ট্রেলিয়া ও ভারত।

ফিফা বিশ্বকাপ ট্রফি ট্যুরের মাধ্যমে বাংলাদেশের ফুটবলভক্তরা বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ এই ট্রফিটি খুব কাছ থেকে দেখার সুযোগ পাবেন। এর আগে ২০২২ কাতার বিশ্বকাপের আগে, পাশাপাশি ২০০২ ও ২০১৩ সালেও কোকা-কোলার উদ্যোগে বিশ্বকাপ ট্রফি বাংলাদেশে এসেছিল।

২০২৬ সালের ফিফা বিশ্বকাপ হতে যাচ্ছে ইতিহাসের সবচেয়ে বড় আসর। প্রথমবারের মতো এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে তিনটি দেশে—যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায়। অংশগ্রহণকারী দল বেড়ে দাঁড়িয়েছে ৪৮টিতে, আর ম্যাচ সংখ্যা হবে ১০৪টি। এই বৈশ্বিক ট্রফি ট্যুরের অংশ হিসেবে ফিফা বিশ্বকাপ ট্রফি ভ্রমণ করবে ৩০টি ফিফা সদস্য দেশের ৭৫টি স্থানে, প্রায় ১৫০ দিনের সফরে।

বাংলাদেশের ফুটবলপ্রেমীদের জন্য কোকা-কোলা চালু করেছে ইন্টারঅ্যাকটিভ ‘আন্ডার দ্য ক্যাপ’ প্রোমো ক্যাম্পেইন। এর মাধ্যমে ভক্তরা ফিফা বিশ্বকাপের মূল ট্রফি দেখার টিকিট ও ট্রফির সঙ্গে ছবি তোলার সুযোগ জিততে পারবেন।

অংশ নিতে ভক্তদের ১ লিটার কোকা-কোলার প্রোমো প্যাক কিনে বোতলের লেবেলে থাকা কিউআর কোড স্ক্যান করতে হবে। এরপর ফিফা ট্রফি ট্যুরের অফিসিয়াল ওয়েবপেজে গিয়ে ক্যাপের নিচে থাকা ইউনিক কোড জমা দিয়ে কুইজের সঠিক উত্তর দিতে হবে। এই ক্যাম্পেইন শুরু হয়েছে ১৫ নভেম্বর ২০২৫ থেকে এবং চলবে ৮ জানুয়ারি ২০২৬ পর্যন্ত। প্রতি ৯০ মিনিটে একবার টিকিট জেতার সুযোগ থাকবে।

ফিফা বিশ্বকাপ ট্রফি ট্যুর বাই কোকা-কোলা প্রতিটি দেশে পরিবেশবান্ধব কার্যক্রমকে গুরুত্ব দিচ্ছে। প্যাকেজিং সংগ্রহ, পুনর্ব্যবহার ও টেকসই উদ্যোগের মাধ্যমে পরিবেশ সুরক্ষায় ভূমিকা রাখছে এই ট্যুর।

উল্লেখ্য, ১৯৭৬ সাল থেকে ফিফার সঙ্গে কোকা-কোলার অংশীদারিত্ব শুরু হয় এবং ১৯৭৮ সাল থেকে কোকা-কোলা ফিফা বিশ্বকাপের অফিসিয়াল স্পন্সর হিসেবে যুক্ত রয়েছে। এবারের ট্রফি ট্যুরটি আরও বিশেষ, কারণ এটি ফিফা বিশ্বকাপ ট্রফি ট্যুর বাই কোকা-কোলার ২০ বছর পূর্তি উদযাপন করছে। গত দুই দশকে ট্রফিটি ফিফার ২১১টি সদস্য দেশের মধ্যে ১৮২টি দেশে ভ্রমণ করেছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১১ মিনিটের রুদ্ধশ্বাস নাটক, জাপানকে হারিয়ে শেষ ষোলোয় ব্রাজিল

কাসেমিরোর গোলে স্বস্তি, জাপানের বিপক্ষে সমতায় ফিরল ব্রাজিল

সেলেসাওদের স্তব্ধ করে জাপানের গোল, শুরুতেই পিছিয়ে পড়ল ব্রাজিল

যশোরে জাতীয় পার্টির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত 

শার্শার বসতপুরে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে বেকারি খাদ্য

ইনুর মামলার রায় কাল, সরাসরি দেখবে দেশবাসী

ডুমুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নেইমারকে ছাড়াই জাপানের বিপক্ষে নামছে ব্রাজিল

মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে জামায়াত আমিরের শোক

অর্থ বিল পাস, যেসব পরিবর্তন এলো 

এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব

যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী পালিত

যশোরে পাট পণ্যের ব্যবহার বৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা

যশোরে আদ-দ্বীন হাসপাতালের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার  

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মণিরামপুরে সেতুর কাজ থমকে, দুর্ভোগে ২০ গ্রাম

X