মঙ্গলবার
৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩

পিএসএলের নতুন ফ্র্যাঞ্চাইজির নাম ও লোগো উন্মোচন

ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২৬, ১১:৪০ এএম
পিএসএলের নতুন ফ্র্যাঞ্চাইজির নাম ও লোগো উন্মোচন

পাকিস্তানের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি টুর্নামেন্ট পাকিস্তান সুপার লিগ (পিএসএল) এবার নতুন অধ্যায়ে প্রবেশ করছে। এতদিন ছয় দলের এই টুর্নামেন্টে আসন্ন আসর থেকে যুক্ত হচ্ছে শিয়ালকোট ও হায়দরাবাদ—নাম ও পরিচয়ে দুটি নতুন ফ্র্যাঞ্চাইজি।

এরই ধারাবাহিকতায় শিয়ালকোট ফ্র্যাঞ্চাইজির নাম ও লোগো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে। বুধবার (২১ জানুয়ারি) শিয়ালকোট দলের মালিক কামিল খান এক আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে দলের নাম উন্মোচন করেন। দলটির নাম রাখা হয়েছে—শিয়ালকোট স্ট্যালিয়নজ।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার)-এ দেওয়া এক পোস্টে কামিল খান লেখেন, আপনারা আন্দাজ করেছিলেন, অপেক্ষা করেছিলেন। এবার গর্বের সঙ্গে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দিচ্ছি—শিয়ালকোট স্ট্যালিয়নজ।

উল্লেখ্য, চলতি বছরের ৮ জানুয়ারি অনুষ্ঠিত নিলামে পাকিস্তান সুপার লিগের নতুন এই ফ্র্যাঞ্চাইজিটি ১৮৫ কোটি পাকিস্তানি রুপি দিয়ে কিনে নেয় ওজেড ডেভেলপার্স। পিএসএলে নতুন ফ্র্যাঞ্চাইজির অংশ হতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন মালিক কামিল খান। তিনি বলেন, পাকিস্তান সুপার লিগের যাত্রার অংশ হতে পারা আমার জন্য অত্যন্ত রোমাঞ্চকর।

এদিকে, পিএসএলের ১১তম আসর শুরু হবে আগামী ২৬ মার্চ। এবারের আসরে ভেন্যু তালিকায় নতুন সংযোজন হিসেবে যুক্ত হয়েছে ফয়সালাবাদ। দীর্ঘদিন পর বড় মাপের ক্রিকেট ফিরছে এই শহরে, যা লিগের জাতীয় বিস্তৃতি ও জনপ্রিয়তা আরও বাড়াবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

নতুন দল, নতুন ভেন্যু ও বাড়তি প্রতিযোগিতার মধ্য দিয়ে পিএসএল ২০২৬ যে আরও আকর্ষণীয় হতে যাচ্ছে, তা বলাই যায়।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১১ মিনিটের রুদ্ধশ্বাস নাটক, জাপানকে হারিয়ে শেষ ষোলোয় ব্রাজিল

কাসেমিরোর গোলে স্বস্তি, জাপানের বিপক্ষে সমতায় ফিরল ব্রাজিল

সেলেসাওদের স্তব্ধ করে জাপানের গোল, শুরুতেই পিছিয়ে পড়ল ব্রাজিল

যশোরে জাতীয় পার্টির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত 

শার্শার বসতপুরে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে বেকারি খাদ্য

ইনুর মামলার রায় কাল, সরাসরি দেখবে দেশবাসী

ডুমুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নেইমারকে ছাড়াই জাপানের বিপক্ষে নামছে ব্রাজিল

মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে জামায়াত আমিরের শোক

অর্থ বিল পাস, যেসব পরিবর্তন এলো 

এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব

যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী পালিত

যশোরে পাট পণ্যের ব্যবহার বৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা

যশোরে আদ-দ্বীন হাসপাতালের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার  

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মণিরামপুরে সেতুর কাজ থমকে, দুর্ভোগে ২০ গ্রাম

X