মঙ্গলবার
৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩

পাকিস্তানকে ৯–১ গোলে বিধ্বস্ত করল বাংলাদেশ

শিরোপার দ্বারপ্রান্তে সাবিনারা
ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২৬, ০৫:২০ পিএম
পাকিস্তানকে ৯–১ গোলে বিধ্বস্ত করল বাংলাদেশ

ব্যাংককে অনুষ্ঠিত নারীদের সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপের প্রথম আসরে শিরোপা জয়ের একেবারে দ্বারপ্রান্তে পৌঁছে গেছে বাংলাদেশ নারী ফুটসাল দল। শুক্রবার টুর্নামেন্টের পঞ্চম ম্যাচে পাকিস্তানকে ৯–১ গোলে বড় ব্যবধানে হারিয়ে নিজেদের শক্তিমত্তারই প্রমাণ দিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।

এই ম্যাচেও দুর্দান্ত নেতৃত্ব ও গোলের ঝলক দেখান অধিনায়ক সাবিনা খাতুন। একাই চারটি গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নিজের হাতে রাখেন তিনি। তার অনবদ্য পারফরম্যান্সে বড় জয় নিশ্চিত করে বাংলাদেশ। এই জয়ে পাঁচ ম্যাচ শেষে বাংলাদেশের সংগ্রহ ১৩ পয়েন্ট, যা সাত দলের এই টুর্নামেন্টে তাদের পয়েন্ট টেবিলের শীর্ষে তুলে এনেছে।

আগামী রবিবার নিজেদের শেষ ম্যাচে এখনও জয়হীন মালদ্বীপের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। সেই ম্যাচে জয় পেলেই নতুন ফরম্যাটের এই নারীদের সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপের শিরোপা নিশ্চিত হবে সাবিনা ও তার সতীর্থদের।

পয়েন্ট টেবিলের দিকে তাকালে দেখা যায়, চার ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ভারত, আর ভুটান চার ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে রয়েছে তৃতীয় স্থানে।

ম্যাচের শুরুতে পাকিস্তান কিছুটা প্রতিরোধ গড়ে তুললেও সপ্তম মিনিটে গোলের খাতা খুলে দেন সাবিনা খাতুন। মাতসুশিমা সুমাইয়ার পাস থেকে নিখুঁত ফিনিশে জাল খুঁজে নেন বাংলাদেশ অধিনায়ক। এরপর থেকে বাংলাদেশের আক্রমণের চাপে কার্যত দিশেহারা হয়ে পড়ে পাকিস্তান।

নবম মিনিটে নিলুফা ইয়াসিন দ্বিতীয় গোল করেন। প্রথমার্ধে আরও পাঁচটি গোল যোগ করে বাংলাদেশ। বিরতির আগে সাবিনা নিজের দ্বিতীয় গোলটি করেন। এ সময় নুসরাত জাহান দুটি গোল করেন এবং কৃষ্ণা রানি সরকার একটি গোল করেন। ফলে প্রথমার্ধ শেষে ৬–০ গোলে এগিয়ে থাকে বাংলাদেশ।

দ্বিতীয়ার্ধে কৃষ্ণা রানি সরকার আরও একটি গোল করে ব্যবধান বাড়ান। এরপর পাকিস্তান একটি সান্ত্বনার গোল শোধ দিলেও ম্যাচের শেষ দিকে আবারও জ্বলে ওঠেন সাবিনা খাতুন। আরও দুটি গোল করে তিনি বাংলাদেশের ৯–১ গোলের দাপুটে জয় নিশ্চিত করেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১১ মিনিটের রুদ্ধশ্বাস নাটক, জাপানকে হারিয়ে শেষ ষোলোয় ব্রাজিল

কাসেমিরোর গোলে স্বস্তি, জাপানের বিপক্ষে সমতায় ফিরল ব্রাজিল

সেলেসাওদের স্তব্ধ করে জাপানের গোল, শুরুতেই পিছিয়ে পড়ল ব্রাজিল

যশোরে জাতীয় পার্টির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত 

শার্শার বসতপুরে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে বেকারি খাদ্য

ইনুর মামলার রায় কাল, সরাসরি দেখবে দেশবাসী

ডুমুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নেইমারকে ছাড়াই জাপানের বিপক্ষে নামছে ব্রাজিল

মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে জামায়াত আমিরের শোক

অর্থ বিল পাস, যেসব পরিবর্তন এলো 

এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব

যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী পালিত

যশোরে পাট পণ্যের ব্যবহার বৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা

যশোরে আদ-দ্বীন হাসপাতালের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার  

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মণিরামপুরে সেতুর কাজ থমকে, দুর্ভোগে ২০ গ্রাম

X