মঙ্গলবার
৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩

বিসিবির নতুন টুর্নামেন্টের সূচি ঘোষণা

ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৬, ০৪:০০ পিএম
বিসিবির নতুন টুর্নামেন্টের সূচি ঘোষণা

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ঘরোয়া ক্রিকেটে নতুন এক উদ্যোগ নিয়ে এসেছে। এবার চালু হচ্ছে ‘সিসিডিএম টি-টোয়েন্টি চ্যালেঞ্জ কাপ ২০২৬’, যা আয়োজন করবে ঢাকা মহানগর ক্রিকেট কমিটি (সিসিডিএম)। বিসিবির অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী, টুর্নামেন্টটি শুরু হবে ২৭ জানুয়ারি এবং শেষ হবে ৫ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত।

এই টি-টোয়েন্টি চ্যালেঞ্জ মূলত তৈরি করা হয়েছে তাদের জন্য যারা ২০২৫-২৬ মৌসুমের প্রথম বিভাগ ক্রিকেট লিগে অংশগ্রহণ করতে পারেননি। প্রতিযোগিতায় ৮টি দল অংশ নেবে: দুরন্ত, দুর্বার, অদম্য, অদ্বিতীয়, অকুতোভয়, অনির্বাণ, অপরাজেয় ও অগ্রণী।

টুর্নামেন্টটি লিগ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে এবং মোট ২৯টি ম্যাচ খেলবে। প্রতিটি দল একে অপরের বিপক্ষে একবার করে মাঠে নামবে। কোনো সেমিফাইনাল থাকবে না; বরং পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দুই দল সরাসরি ফাইনালে মুখোমুখি হয়ে শিরোপার জন্য লড়বে।

প্রতিটি দলে থাকবে ১৫ জন ক্রিকেটার এবং একজন স্ট্যান্ডবাই খেলোয়াড়। এছাড়া একজন করে ম্যানেজার, প্রধান কোচ, সহকারী কোচ, ফিজিওথেরাপিস্ট ও টিম বয় থাকবেন। ম্যাচ অনুষ্ঠিত হবে ৬টি ভেন্যুতে: পিকেএসপি ১ ও ২, পূর্বাচলের জাতীয় ক্রিকেট গ্রাউন্ড (এনসিজি), পূর্বাচলের ৩০০ ফিট ক্রিকেটার্স একাডেমি মাঠ এবং বিকেএসপির ৩ ও ৪ নম্বর মাঠে। প্রতিদিন সকাল ১১টা থেকে চারটি ম্যাচ অনুষ্ঠিত হবে।

ক্রিকেটারদেরকে ভাগ করা হয়েছে এ+, এ, বি ও সি গ্রেডে, যা নির্ধারণ করবে তাদের বেতন ও ম্যাচ ফি। এই গ্রেডিং করেছে সিসিডিএমের বয়সভিত্তিক নির্বাচক কমিটি।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১১ মিনিটের রুদ্ধশ্বাস নাটক, জাপানকে হারিয়ে শেষ ষোলোয় ব্রাজিল

কাসেমিরোর গোলে স্বস্তি, জাপানের বিপক্ষে সমতায় ফিরল ব্রাজিল

সেলেসাওদের স্তব্ধ করে জাপানের গোল, শুরুতেই পিছিয়ে পড়ল ব্রাজিল

যশোরে জাতীয় পার্টির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত 

শার্শার বসতপুরে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে বেকারি খাদ্য

ইনুর মামলার রায় কাল, সরাসরি দেখবে দেশবাসী

ডুমুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নেইমারকে ছাড়াই জাপানের বিপক্ষে নামছে ব্রাজিল

মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে জামায়াত আমিরের শোক

অর্থ বিল পাস, যেসব পরিবর্তন এলো 

এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব

যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী পালিত

যশোরে পাট পণ্যের ব্যবহার বৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা

যশোরে আদ-দ্বীন হাসপাতালের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার  

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মণিরামপুরে সেতুর কাজ থমকে, দুর্ভোগে ২০ গ্রাম

X