মঙ্গলবার
৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩

দ্বিগুণ লিড নিয়েও পয়েন্ট হারাল আর্সেনাল

ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ১১:০১ এএম
দ্বিগুণ লিড নিয়েও পয়েন্ট হারাল আর্সেনাল

দ্বিগুণ লিড নেওয়ার পরও শেষ পর্যন্ত পয়েন্ট ভাগাভাগি করতে হয়েছে আর্সেনালl-কে। নাটকীয় এক ম্যাচে উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্স-এর সঙ্গে ২-২ গোলে ড্র করেছে মিকেল আর্তেতার দল।

২৭ ম্যাচে ৫৮ পয়েন্ট নিয়ে এখনও শীর্ষে আছে আর্সেনাল। তবে এক ম্যাচ কম খেলা ম্যানচেস্টার সিটি-র সঙ্গে ব্যবধান এখন মাত্র ৫ পয়েন্ট। সিটি পরের ম্যাচে জিতলে সেই ব্যবধান নেমে আসবে ৩ পয়েন্টে—ফলে শিরোপা দৌড় আরও জমে উঠেছে।

প্রতিপক্ষের মাঠ মোলিনাক্স স্টেডিয়ামে গতকাল (বুধবার) রাতে প্রথমার্ধেই ১-০ ব্যবধানে এগিয়ে যায় আর্সেনাল। দ্বিতীয়ার্ধে ১০ মিনিটের মাথায় আরেকটি গোল করলেও, বিপরীতে তারা দুটি গোল হজম করে। উলভসের শেষ গোলটি আসে গানারদের পা থেকে আত্মঘাতী অবদানে, যোগ করা সময়ের সেই গোল ২-২ সমতা নিয়ে আর্সেনালকে পয়েন্ট ভাগাভাগি করতে বাধ্য করে। তাদের পক্ষে বুকায়ো সাকা ও পিয়েরো ইঙ্কাপিয়ে একটি করে গোল করেন। বিপরীতে উলভসের হুগো বুয়েনো এবং আর্সেনাল ডিফেন্ডার রিকার্দো কালাফিওরি আত্মঘাতী গোল করেন।

এ নিয়ে পরপর দুই ‍ম্যাচে পয়েন্ট খোয়াল আর্সেনাল। ফলে ম্যানসিটির সঙ্গে তাদের শিরোপার লড়াই আরও জমে উঠেছে। ম্যাচ শেষে হতাশা ঝরেছে আর্সেনালের ইংলিশ তারকা ফরোয়ার্ড বুকায়ো সাকার কণ্ঠে, ‘প্রথমার্ধ ও দ্বিতীয়ার্ধে আমাদের খেলায় বড় পার্থক্য ছিল। আমরা নিজেদের মান হারিয়েছি এবং তার শাস্তিও (পয়েন্ট হারানো) পেয়ে গেছি। এখন নিজেদের দিকে মনোযোগ দেওয়ার পালা, নিজেদের খেলার মান এবং পারফরম্যান্সে উন্নতি করতে হবে, এটি আমাদের নিয়ন্ত্রণে আছে।’

লম্বা সময় ধরেই চলতি মৌসুমের পয়েন্ট টেবিলে রাজত্ব করছে আর্সেনাল। চলতি মাসের একপর্যায়ে আর্তেতার দল ৯ পয়েন্টের ব্যবধানে এগিয়েও ছিল। কিন্তু পরপর দুই ম্যাচে ড্র চাপে ফেলে দিয়েছে গত তিন মৌসুমের লিগ রানার-আপদের। এবারও একইভাবে শিরোপা হাতছাড়া হবে কি না সেই শঙ্কাও তৈরি হয়েছে। অথচ পয়েন্ট টেবিলের একেবারে তলানিতে অবস্থান উলভসের, তারা এবারের প্রিমিয়ার লিগে স্রেফ এক ম্যাচ জিতেছে।

জয়ের দিকে চোখ রেখে এদিন মাত্র ৫ মিনিটেই আর্সেনাল লিড পায় সাকার হেডে দেওয়া গোলে, ৫৬ মিনিটে তাদের দ্বিতীয় গোলটি করেন পিয়েরো ইঙ্কাপিয়ে। সতীর্থের পাস ধরে বক্সে ঢুুকে নিচু হয়ে যাওয়া গোলরক্ষকের মাথার ওপর দিয়ে শট নেন তিনি। পাল্টা লড়াইয়ে মিনিট পাঁচেকের মাথায় ব্যবধান কমায় স্বাগতিক উলভস। বক্সের মাথা থেকে বাঁকানো শটে গোল করেন হুগো বুয়েনো। যোগ করা সময়ের চতুর্থ মিনিটে টম এডোজির শট বারে লেগে ফিরলেও পাশে থাকা কালাফিওরির গায়ে লেগে বল আর্সেনালের জালে জড়ায়।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১১ মিনিটের রুদ্ধশ্বাস নাটক, জাপানকে হারিয়ে শেষ ষোলোয় ব্রাজিল

কাসেমিরোর গোলে স্বস্তি, জাপানের বিপক্ষে সমতায় ফিরল ব্রাজিল

সেলেসাওদের স্তব্ধ করে জাপানের গোল, শুরুতেই পিছিয়ে পড়ল ব্রাজিল

যশোরে জাতীয় পার্টির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত 

শার্শার বসতপুরে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে বেকারি খাদ্য

ইনুর মামলার রায় কাল, সরাসরি দেখবে দেশবাসী

ডুমুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নেইমারকে ছাড়াই জাপানের বিপক্ষে নামছে ব্রাজিল

মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে জামায়াত আমিরের শোক

অর্থ বিল পাস, যেসব পরিবর্তন এলো 

এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব

যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী পালিত

যশোরে পাট পণ্যের ব্যবহার বৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা

যশোরে আদ-দ্বীন হাসপাতালের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার  

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মণিরামপুরে সেতুর কাজ থমকে, দুর্ভোগে ২০ গ্রাম

X