মঙ্গলবার
৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩

পিএসএল ফাইনালে মাঠে নামবেন নাহিদ রানা

ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ৩০ এপ্রিল ২০২৬, ০৩:১১ পিএম
পিএসএল ফাইনালে মাঠে নামবেন নাহিদ রানা

বাংলাদেশের উদীয়মান ফাস্ট বোলার নাহিদ রানা পাকিস্তান সুপার লিগ (পিএসএল) ২০২৬-এর ফাইনাল ম্যাচ খেলতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)-এর আনুষ্ঠানিক ছাড়পত্র পেয়েছেন। আগামী ৩ মে অনুষ্ঠিত হতে যাওয়া শিরোপা নির্ধারণী ম্যাচে পেশাওয়ার জালমি-এর হয়ে মাঠে নামবেন তিনি।

দলের সঙ্গে ফাইনালের আগেই যোগ দেওয়ার কথা রয়েছে এই তরুণ গতিতারকার। বিষয়টি প্রথম নিশ্চিত করেন জালমির কর্ণধার জাভেদ আফ্রিদি, যিনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার)-এ এক বার্তায় খবরটি জানান। এছাড়াও গতকাল নাহিদ রানাকে পিএসএল ফাইনালের জন্য ছাড়পত্র দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি।

নাহিদ রানাকে ফাইনাল খেলার অনুমতি দেওয়ায় বিসিবির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন জাভেদ আফ্রিদি। বিশেষভাবে ধন্যবাদ জানিয়েছেন বিসিবির বর্তমান বোর্ড সভাপতি তামিম ইকবাল-কে।

তিনি তার বার্তায় লিখেছেন, পিএসএলের ১১তম আসরের ফাইনালে নাহিদ রানাকে পেশাওয়ার জালমির হয়ে খেলার অনুমতি দেওয়ার জন্য তামিম ইকবাল ভাই, আপনাকে ধন্যবাদ।

যদিও নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের পর বিসিবির তরফ থেকে জানানো হয়েছে, ইনজুরির কারণে মুস্তাফিজুর রহমান ও আসন্ন পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের আগে ওয়ার্কলোড কমাতে নাহিদ রানাকে পিএসএলে পাঠানো হবে না। মুস্তাফিজের ফ্র্যাঞ্চাইজি লাহোর কালান্দার্স আগেই বাদ পড়ায় টাইগার পেসারের জায়গায় অন্য কাউকে দলে যুক্ত করেনি ফ্র্যাঞ্চাইজিটি। তবে কোয়ালিফায়ার ম্যাচে ইসলামাবাদ ইউনাইটেডকে উড়িয়ে প্রথম দল হিসেবে ফাইনালে উঠে গেছে নাহিদের পেশাওয়ার।

পরে তারা বিসিবির কাছে অনুরোধ করে, ফাইনাল ম্যাচের জন্য যেন নাহিদকে ছাড়পত্র দেওয়া হয়। আগামী ৮ মে পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট খেলবে বাংলাদেশ। বিসিবির তরফ থেকে জানানো হয়েছে, সবকিছু ঠিকঠাক থাকলে পাকিস্তানের বিপক্ষে সাদা পোশাকের ক্রিকেটে দেখা যাবে নাহিদ রানাকে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১১ মিনিটের রুদ্ধশ্বাস নাটক, জাপানকে হারিয়ে শেষ ষোলোয় ব্রাজিল

কাসেমিরোর গোলে স্বস্তি, জাপানের বিপক্ষে সমতায় ফিরল ব্রাজিল

সেলেসাওদের স্তব্ধ করে জাপানের গোল, শুরুতেই পিছিয়ে পড়ল ব্রাজিল

যশোরে জাতীয় পার্টির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত 

শার্শার বসতপুরে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে বেকারি খাদ্য

ইনুর মামলার রায় কাল, সরাসরি দেখবে দেশবাসী

ডুমুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নেইমারকে ছাড়াই জাপানের বিপক্ষে নামছে ব্রাজিল

মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে জামায়াত আমিরের শোক

অর্থ বিল পাস, যেসব পরিবর্তন এলো 

এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব

যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী পালিত

যশোরে পাট পণ্যের ব্যবহার বৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা

যশোরে আদ-দ্বীন হাসপাতালের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার  

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মণিরামপুরে সেতুর কাজ থমকে, দুর্ভোগে ২০ গ্রাম

X