মঙ্গলবার
৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩

২০২৬ বিশ্বকাপ দল ঘোষণার সময়সীমা

ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ০৪ মে ২০২৬, ১২:৫৫ পিএম
ফাইল ছবি

প্রায় ৪ বছর পর আবারও দুয়ারে এসে দাঁড়িয়েছে ফুটবল বিশ্বকাপ। আরও এক মাস আগেই ৪৮টি দল চূড়ান্ত হয়ে গেছে। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠেয় এই বিশ্বকাপের জন্য সব দলের চূড়ান্ত স্কোয়াড ঘোষণার জন্য সময়সীমা বেধে দিয়েছে ফিফা।

ফিফার নিয়ম অনুযায়ী, চূড়ান্ত দল ঘোষণার প্রক্রিয়া তিনটি ধাপে হবে। ১১ মে প্রতিটি দল ৩৫ থেকে ৫৫ জনের প্রাথমিক তালিকা দেবে। এতে পাঁচজন গোলরক্ষক থাকতে হবে।

২৫ মে ক্লাবগুলো নির্বাচিত খেলোয়াড়দের ছেড়ে দিতে বাধ্য থাকবে। এরপর ২৫ মে থেকে ১ জুনের মধ্যে চূড়ান্ত দল ২৩ থেকে ২৬ জনে নামিয়ে আনতে হবে। এই স্কোয়াডে তিনজন গোলরক্ষক রাখা বাধ্যতামূলক।

চূড়ান্ত দল ঘোষণার পরেও পরিবর্তনের সুযোগ আছে। গুরুতর চোট বা অসুস্থতার ক্ষেত্রে কোনো খেলোয়াড়কে বদলানো যাবে। তবে দলের প্রথম ম্যাচের ২৪ ঘণ্টা আগ পর্যন্ত এই সুযোগ থাকবে।

আগামী ১১ জুন বৃহস্পতিবার এস্তাদিও আজতেকায় বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ হবে। স্থানীয় সময় বিকেল ৩টায় মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকা মুখোমুখি হবে।

চলুন এক নজরে দেখে নেওয়া যাক কোন গ্রুপে কারা খেলবে-

গ্রুপ দল

এ মেক্সিকো, দক্ষিণ কোরিয়া, দক্ষিণ আফ্রিকা, চেক প্রজাতন্ত্র

বি কানাডা, সুইজারল্যান্ড, কাতার, বসনিয়া ও হার্জেগোভিনা

সি ব্রাজিল, মরক্কো, স্কটল্যান্ড, হাইতি

ডি যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, প্যারাগুয়ে, তুরস্ক

ই জার্মানি, ইকুয়েডর, আইভরি কোস্ট, কুরাসাও

এফ নেদারল্যান্ডস, জাপান, তিউনিসিয়া, সুইডেন

জি বেলজিয়াম, ইরান, মিশর, নিউজিল্যান্ড

এইচ স্পেন, উরুগুয়ে, সৌদি আরব, কেপ ভার্দে

আই ফ্রান্স, সেনেগাল, নরওয়ে, ইরাক

জে আর্জেন্টিনা, অস্ট্রিয়া, আলজেরিয়া, জর্ডান

কে পর্তুগাল, কলম্বিয়া, উজবেকিস্তান, কঙ্গো

এল ইংল্যান্ড, ক্রোয়েশিয়া, পানামা, ঘানা

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১১ মিনিটের রুদ্ধশ্বাস নাটক, জাপানকে হারিয়ে শেষ ষোলোয় ব্রাজিল

কাসেমিরোর গোলে স্বস্তি, জাপানের বিপক্ষে সমতায় ফিরল ব্রাজিল

সেলেসাওদের স্তব্ধ করে জাপানের গোল, শুরুতেই পিছিয়ে পড়ল ব্রাজিল

যশোরে জাতীয় পার্টির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত 

শার্শার বসতপুরে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে বেকারি খাদ্য

ইনুর মামলার রায় কাল, সরাসরি দেখবে দেশবাসী

ডুমুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নেইমারকে ছাড়াই জাপানের বিপক্ষে নামছে ব্রাজিল

মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে জামায়াত আমিরের শোক

অর্থ বিল পাস, যেসব পরিবর্তন এলো 

এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব

যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী পালিত

যশোরে পাট পণ্যের ব্যবহার বৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা

যশোরে আদ-দ্বীন হাসপাতালের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার  

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মণিরামপুরে সেতুর কাজ থমকে, দুর্ভোগে ২০ গ্রাম

X