মঙ্গলবার
৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩

বিশ্বকাপের শুরুতেই নিষেধাজ্ঞার শঙ্কায় আর্জেন্টাইন ফুটবলার

ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ০৭ মে ২০২৬, ১২:১৪ এএম
আর্জেন্টাইন উইঙ্গার জিয়ানলুকা প্রেস্তিয়ান্নি । ছবি: সংগৃহীত

আর্জেন্টিনার উজ্জ্বল ভবিষ্যতের তরুণ উইঙ্গারের বিশ্বকাপ স্বপ্নে হঠাৎই বড় চোট লাগল। সমকামী বিদ্বেষমূলক আচরণের অভিযোগে উয়েফার দেওয়া ছয় ম্যাচের নিষেধাজ্ঞাকে এবার বিশ্বব্যাপী কার্যকর করেছে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। ফলে আসন্ন বিশ্বকাপের শুরুতেই জিয়ানলুকা প্রেস্তিয়ানিকে ছাড়াই মাঠে নামতে হতে পারে আর্জেন্টিনাকে।

বুধবার ফিফা এক বিবৃতিতে জানিয়েছে, তাদের ডিসিপ্লিনারি কমিটি উয়েফার সিদ্ধান্তকে ফিফা ডিসিপ্লিনারি কোডের ৭০ নম্বর অনুচ্ছেদ অনুসারে বিশ্বজুড়ে প্রযোজ্য করার সিদ্ধান্ত নিয়েছে। উয়েফার অনুরোধেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। গত ফেব্রুয়ারিতে চ্যাম্পিয়ন্স লিগ প্লে-অফে বেনফিকার হয়ে রিয়াল মাদ্রিদের বিপক্ষে ম্যাচে ভিনিসিয়ুস জুনিয়রের উদ্দেশে অবমাননাকর মন্তব্য করেছিলেন ২০ বছর বয়সী প্রেস্তিয়ানি। সেই ম্যাচে রিয়াল ১-০ গোলে জয় পায়। এরপর উয়েফা তাকে ছয় ম্যাচের নিষেধাজ্ঞা দেয়, যার মধ্যে তিন ম্যাচ স্থগিত রাখা হয় পরবর্তী আচরণের ওপর নজরদারির জন্য। ইতোমধ্যে তিনি রিয়ালের বিপক্ষে দ্বিতীয় লেগ মিস করে এক ম্যাচের শাস্তি ভোগ করেছেন।

প্রেস্তিয়ানি আন্তর্জাতিক ফুটবলে এখনও খুব বেশি অভিজ্ঞ নন। গত নভেম্বরে অ্যাঙ্গোলার বিপক্ষে একটি প্রীতি ম্যাচে বদলি হিসেবে নেমে আর্জেন্টিনার হয়ে এখন পর্যন্ত তার একমাত্র ম্যাচ খেলা হয়েছে। নিষেধাজ্ঞার কারণে আন্তর্জাতিক প্রতিযোগিতামূলক ম্যাচে তিনি অন্তত প্রথম দুটি ম্যাচে খেলতে পারবেন না।

আগামী ১৬ জুন আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে আর্জেন্টিনা। গ্রুপ ‘জে’-তে তাদের অন্য দুই প্রতিপক্ষ অস্ট্রিয়া ও জর্ডান।

তবে আশার কথা হলো, এই নিষেধাজ্ঞা শুধু উয়েফা ক্লাব প্রতিযোগিতা ও আন্তর্জাতিক প্রতিযোগিতামূলক ম্যাচের ক্ষেত্রে প্রযোজ্য। ঘরোয়া লিগ কিংবা প্রীতি ম্যাচে তিনি খেলতে পারবেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১১ মিনিটের রুদ্ধশ্বাস নাটক, জাপানকে হারিয়ে শেষ ষোলোয় ব্রাজিল

কাসেমিরোর গোলে স্বস্তি, জাপানের বিপক্ষে সমতায় ফিরল ব্রাজিল

সেলেসাওদের স্তব্ধ করে জাপানের গোল, শুরুতেই পিছিয়ে পড়ল ব্রাজিল

যশোরে জাতীয় পার্টির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত 

শার্শার বসতপুরে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে বেকারি খাদ্য

ইনুর মামলার রায় কাল, সরাসরি দেখবে দেশবাসী

ডুমুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নেইমারকে ছাড়াই জাপানের বিপক্ষে নামছে ব্রাজিল

মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে জামায়াত আমিরের শোক

অর্থ বিল পাস, যেসব পরিবর্তন এলো 

এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব

যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী পালিত

যশোরে পাট পণ্যের ব্যবহার বৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা

যশোরে আদ-দ্বীন হাসপাতালের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার  

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মণিরামপুরে সেতুর কাজ থমকে, দুর্ভোগে ২০ গ্রাম

X