সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

ফিরলেন নেইমার, ব্রাজিলের চূড়ান্ত বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা

ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ১৯ মে ২০২৬, ০২:২০ পিএম
ফিরলেন নেইমার,  ব্রাজিলের চূড়ান্ত বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা

দীর্ঘদিনের সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে ২০২৬ বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে নেইমারের ব্রাজিল। আর সেই তালিকায় সবচেয়ে আলোচিত নামটি ছিল নেইমারেরই। চোট, অস্ত্রোপচার এবং ফিটনেস সংকট কাটিয়ে প্রায় আড়াই বছর পর জাতীয় দলে ফিরলেন এই তারকা ফুটবলার।

বাংলাদেশ সময় সোমবার দিবাগত রাত ৩টায় রিও ডি জেনেইরোর ‘মিউজিয়াম অব টুমরো’-তে আয়োজিত সংবাদ সম্মেলনে ব্রাজিল কোচ কার্লো আনসেলোত্তি ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেন। ঘোষিত দলে নেইমারের প্রত্যাবর্তন যেমন বড় চমক, তেমনি দল থেকে বাদ পড়েছেন তারকা ফরোয়ার্ড রড্রিগো।

২০২৬ সালের বিশ্বকাপ অনুষ্ঠিত হবে যৌথভাবে মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকোয়ে। আগামী ১১ জুন থেকে শুরু হয়ে টুর্নামেন্ট চলবে ১৯ জুলাই পর্যন্ত।

‘সি’ গ্রুপে থাকা ব্রাজিল তাদের বিশ্বকাপ অভিযান শুরু করবে ১৩ জুন মেটলাইফ স্টেডিয়ামে মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে। এরপর ১৯ জুনলিঙ্কন ফিনান্সিয়াল ফিল্ডে গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে হাইতির মুখোমুখি হবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

গোলরক্ষক: আলিসন বেকার, এদেরসন, ওয়েভেরতন।

রক্ষণ: আলেক্স সান্দ্রো, দানিলো, গাব্রিয়েল মাগালাইস, দগলাস সান্তোস, ইবানেস, লেও পেরেইরা, মার্কিনিওস, ব্রেমের, ওয়েসলি।

মাঝমাঠ: ব্রুনো গিমারেস, কাসেমিরো, দানিলো, ফাবিনিও, লুকাস পাকেতা।

আক্রমণভাগ: এনদ্রিক, গাব্রিয়েল মার্তিনেল্লি, ইগোর থিয়াগো, লুইজ হেনরিক, মাথিয়াস কুনিয়া, নেইমার, রাফিনিয়া, রায়ান, ভিনিসিয়ুস জুনিয়র।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চিকিৎসা যাবে সবার দুয়ারে: প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনা

অবশেষে ঝিকরগাছায় নির্মিত হচ্ছে মডেল মসজিদ

অভয়নগরে পানিবন্দি পরিবারের মাঝে রান্নার চুলা বিতরণ

মণিরামপুরে ঢালী ব্রিকসের বিরুদ্ধে এলাকাবাসীর অভিযোগ

মণিরামপুরে বনফুল অ্যান্ড কোংকে ৫০ হাজার টাকা জরিমানা

ঝিনাইদহে ১১২ ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানে অনুদানের চেক ও গাছের চারা বিতরণ

হস্তান্তরের আগেই মোরেলগঞ্জে মাদ্রাসার নতুন ভবনে ফাটল, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

মাগুরায় স্কুলছাত্রী রাজিয়া হত্যা মামলায় আসামির মৃত্যুদণ্ড

যশোরে অনলাইন জুয়া কান্ডে নারী আটক

ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে যশোর সরকারি বালিকা বিদ্যালয়ের নৌরিন

মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর পূর্ণ হচ্ছে কাল, নিহতদের স্মরণ, আহতদের সুস্থতা কামনা

চুয়াডাঙ্গায় শিশু মরিয়ম ধর্ষণ ও হত্যা: আসামির মৃত্যুদণ্ড

পুরোনো ভবন ভাঙতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণশ্রমিকের মৃত্যু

ইউক্রেনের রাতভর রাশিয়ায় শত শত ড্রোন হামলা

রূপদিয়ায় ভুয়া ডিবি সেজে চাঁদাবাজি, আটক ১

৭ বিভাগে মুষলধারে বৃষ্টির আভাস,রাজধানীতে জলাবদ্ধতার শঙ্কা

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খাঁন

যশোর হাসপাতালের সামনে তর্কাতর্কি, যুবককে পিটিয়ে জখম

বিজিবির অভিযানে ৪৮৬ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ উদ্ধার

শার্শায় ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২, আহত ৩

X