মঙ্গলবার
৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩

ঈদের দিনও কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা

কাগজ ডেস্ক
প্রকাশ : ১৭ মার্চ ২০২৬, ০৩:২৮ পিএম
ঈদের দিনও কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা

ঈদ উপলক্ষে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত ও ঝড়ের সম্ভাবনা রয়েছে। ঈদের কয়েক দিন আগে থেকেই সারা দেশে বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা দেখা দিয়েছে। ইতিমধ্যে কিছু জেলায় কালবৈশাখী ঝড় তাণ্ডব চালিয়েছে। বিশেষজ্ঞরা সতর্ক করে জানিয়েছেন, ঈদের দিনও দেশের কোথাও কোথাও কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে।

মঙ্গলবার (১৭ মার্চ) আবহাওয়াবিদ আফরোজা সুলতানা জানিয়েছেন, ঈদ ২০ বা ২১ মার্চ যেদিনই হোক না কেন, সারা দেশে বৃষ্টিপাতের প্রবণতা থাকবে। তিনি আরও বলেন, শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং কোথাও কোথাও বজ্রসহ ঝড় হতে পারে।

ঈদে তাপমাত্রা কেমন থাকবে জানতে চাইলে তিনি বলেন, তাপমাত্রায় তেমন কোনো প্রভাব পড়বে না। সর্বোচ্চ ৩৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে। তাপপ্রবাহের কোনো আশঙ্কা নাই।

আগামী শনিবার (২১ মার্চ) পর্যন্ত দেওয়া পূর্বাভাসে আবহাওয়া অধিদফতর জানায়, আজ থেকে আগামী পাঁচদিন দেশের বিভিন্ন জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময়ের মধ্যে তাপমাত্রায় তেমন পরিবর্তন হবে না। এ ছাড়া বর্ধিত ৫ দিন বৃষ্টিপাতের প্রবণতা কমে এসে তাপমাত্রা ধীরে ধীরে বৃদ্ধি পাবে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১১ মিনিটের রুদ্ধশ্বাস নাটক, জাপানকে হারিয়ে শেষ ষোলোয় ব্রাজিল

কাসেমিরোর গোলে স্বস্তি, জাপানের বিপক্ষে সমতায় ফিরল ব্রাজিল

সেলেসাওদের স্তব্ধ করে জাপানের গোল, শুরুতেই পিছিয়ে পড়ল ব্রাজিল

যশোরে জাতীয় পার্টির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত 

শার্শার বসতপুরে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে বেকারি খাদ্য

ইনুর মামলার রায় কাল, সরাসরি দেখবে দেশবাসী

ডুমুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নেইমারকে ছাড়াই জাপানের বিপক্ষে নামছে ব্রাজিল

মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে জামায়াত আমিরের শোক

অর্থ বিল পাস, যেসব পরিবর্তন এলো 

এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব

যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী পালিত

যশোরে পাট পণ্যের ব্যবহার বৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা

যশোরে আদ-দ্বীন হাসপাতালের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার  

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মণিরামপুরে সেতুর কাজ থমকে, দুর্ভোগে ২০ গ্রাম

X