সোমবার
২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩

শেরপুরে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হলো ব্যালটসহ ভোটের সব উপকরণ

শেরপুর (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:০৪ পিএম
শেরপুরে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হলো ব্যালটসহ ভোটের সব উপকরণ

আগামীকাল বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশের বহুল প্রতীক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। এ উপলক্ষে বগুড়ার শেরপুর উপজেলায় সকল ভোট কেন্দ্রে ব্যালট পেপারসহ প্রয়োজনীয় নির্বাচনি সামগ্রী পাঠানোর কাজ সম্পন্ন হয়েছে।

বুধবার (১১ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা এম আব্দুল্লাহ ইবনে মাসুদ আহমেদ আনুষ্ঠানিকভাবে নির্বাচনি উপকরণ বিতরণ কার্যক্রম শুরু করেন।

শেরপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. জিয়াউর রহমান জানিয়েছেন, এ উপজেলায় এবার মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৬ হাজার ৮৪১ জন। এর মধ্যে নারী ভোটার ১ লাখ ৫৬ হাজার ৯৭৬ জন, পুরুষ ১ লাখ ৪৯ হাজার ৮৬২ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৩ জন। উপজেলার ১০টি ইউনিয়ন এবং ১টি পৌরসভার ভোটারদের জন্য ৯৯টি ভোট কেন্দ্রে মোট ৫৬৪টি ভোট কক্ষ (বুথ) প্রস্তুত করা হয়েছে।

সহকারী রিটার্নিং কর্মকর্তা এম আব্দুল্লাহ ইবনে মাসুদ আহমেদ বলেন, উপজেলায় অবাধ ও সুষ্ঠু ভোট গ্রহণের লক্ষ্যে ৯৯ জন প্রিসাইডিং অফিসার এবং ৮৬৪ জন সহকারী প্রিসাইডিং অফিসার দায়িত্ব পালন করবেন।

নিরাপত্তার বিষয়ে তিনি আরও জানান, প্রতিটি ভোট কেন্দ্রে ১ জন পুলিশের উপপরিদর্শক (এসআই), ২ জন কনস্টেবল এবং ৩ জন করে আনসার সদস্যসহ গ্রাম পুলিশের সদস্যরা মোতায়েন থাকবেন। এ ছাড়া আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ৪ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন এবং স্ট্রাইকিং ফোর্স হিসেবে মাঠে থাকবে সেনাবাহিনী ও বিজিবি।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ভোটাররা যাতে নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোরে জাতীয় পার্টির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত 

শার্শার বসতপুরে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে বেকারি খাদ্য

ইনুর মামলার রায় কাল, সরাসরি দেখবে দেশবাসী

ডুমুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নেইমারকে ছাড়াই জাপানের বিপক্ষে নামছে ব্রাজিল

মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে জামায়াত আমিরের শোক

অর্থ বিল পাস, যেসব পরিবর্তন এলো 

এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব

যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী পালিত

যশোরে পাট পণ্যের ব্যবহার বৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা

যশোরে আদ-দ্বীন হাসপাতালের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার  

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মণিরামপুরে সেতুর কাজ থমকে, দুর্ভোগে ২০ গ্রাম

আগামী ইউপি নির্বাচন ঘিরে মণিরামপুরে বিএনপির ঐক্যের শপথ

নড়াইলে গণতন্ত্র অলিম্পিয়াড, অংশ নিলেন ২৭৫ শিক্ষার্থী

যশোর নওয়াপাড়ায় কৃষক দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

X