সোমবার
২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩

যশোরে ভোটকেন্দ্রে সিল চুরি : ভোটগ্রহণে ধীরগতি

কাগজ সংবাদ
প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৩৮ পিএম
যশোরে ভোটকেন্দ্রে সিল চুরি : ভোটগ্রহণে ধীরগতি

যশোর শহরের রেল রোড সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে এক অস্বাভাবিক ঘটনায় ভোটগ্রহণে সাময়িক বিঘ্ন সৃষ্টি হয়েছে। বৃহস্বপতিবার (১২ ফেব্রুয়ারি) কেন্দ্রের নারী বুথ থেকে একটি অফিসিয়াল সিল চুরি হয়ে যাওয়ার অভিযোগ উঠেছে, যার ফলে বেশ কিছু সময় ভোটগ্রহণ কার্যক্রমে ধীরগতি দেখা দেয় এবং ভোটারদের ভোগান্তিতে পড়তে হয়।

ভোটারদের অভিযোগ , বৃহস্পতিবার সকালে ভোটগ্রহণ শুরুর পরপরই নারী কক্ষ থেকে ব্যবহৃত একটি সিল হঠাৎ উধাও হয়ে যায়। ধারণা করা হচ্ছে, কোনো নারী ভোটার সুযোগ বুঝে সিলটি নিয়ে কেন্দ্র ত্যাগ করেন। দায়িত্বে থাকা কর্মকর্তাদের অসতর্কতা ও অব্যবস্থাপনার সুযোগেই এ ধরনের ঘটনা ঘটেছে বলে উপস্থিত ভোটাররা ক্ষোভ প্রকাশ করেন।

এ বিষয়ে কেন্দ্রের প্রিসাইডিং অফিসার ওবায়দুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করেছেন। তিনি বলেন, সকালে নারী বুথ থেকে একটি সিল হারিয়ে যাওয়ার বিষয়টি আমরা নিশ্চিত হয়েছি। বিষয়টি সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

তিনি আরও জানান, সিল হারানোর কারণে সাময়িকভাবে ভোটগ্রহণের গতি কমে যায়। তবে দ্রুত বিকল্প ব্যবস্থা নেওয়ার পর পুনরায় স্বাভাবিক কার্যক্রম শুরু করা সম্ভব হয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোরে জাতীয় পার্টির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত 

শার্শার বসতপুরে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে বেকারি খাদ্য

ইনুর মামলার রায় কাল, সরাসরি দেখবে দেশবাসী

ডুমুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নেইমারকে ছাড়াই জাপানের বিপক্ষে নামছে ব্রাজিল

মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে জামায়াত আমিরের শোক

অর্থ বিল পাস, যেসব পরিবর্তন এলো 

এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব

যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী পালিত

যশোরে পাট পণ্যের ব্যবহার বৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা

যশোরে আদ-দ্বীন হাসপাতালের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার  

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মণিরামপুরে সেতুর কাজ থমকে, দুর্ভোগে ২০ গ্রাম

আগামী ইউপি নির্বাচন ঘিরে মণিরামপুরে বিএনপির ঐক্যের শপথ

নড়াইলে গণতন্ত্র অলিম্পিয়াড, অংশ নিলেন ২৭৫ শিক্ষার্থী

যশোর নওয়াপাড়ায় কৃষক দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

X