সোমবার
২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩

রাঙ্গামাটিতে খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ মিলাদ মাহফিল

আহমদ বিলাল খান, রাঙ্গামাটি
প্রকাশ : ০৫ ডিসেম্বর ২০২৫, ০৪:০৮ পিএম
রাঙ্গামাটিতে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ মিলাদ ও দোয়া মাহফিল  ¦ ছবি: আহমদ বিলাল খান

রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় সারা দেশের মতো পার্বত্য রাঙ্গামাটিতেও বিশেষ মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৫ ডিসেম্বর) জুমার নামাজের পর রাঙ্গামাটি পৌর এলাকার হাজী ধনমিয়া পাহাড় জামে মসজিদে বিএনপির পক্ষ থেকে এ মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। মিলাদ ও মোনাজাত পরিচালনা করেন মসজিদের খতিব মাওলানা মুহাম্মদ আব্দুল বাছিত খান।

মিলাদ মাহফিলে জেলা যুবদলের যুগ্ম সম্পাদক মো. আব্দুল সালাম বাবলু, জেলা কৃষক দলের সেক্রেটারি মো. রবিউল হোসেন বাবলু, জেলা ছাত্রদলের জয়েন্ট সেক্রেটারি মো. সাজ্জাদ হোসেন, জেলা যুবদলের সদস্য মো. নাজিম উদ্দিন, সদর উপজেলা কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক ফরিদ হোসেনসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ ছাড়া মিলাদ মাহফিলে অবসরপ্রাপ্ত সার্জেন্ট মোহাম্মদ আবুল হোসেন রতন, জেলা কৃষক দলের নেতা মুহাম্মদ হাবিবুর রহমান মোন্না এবং এলাকার নানা স্তরের মুসল্লিরা অংশ নেন। সবাই বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য, দীর্ঘায়ু এবং দেশের শান্তি-সমৃদ্ধি কামনা করে মোনাজাতে অংশগ্রহণ করেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অর্থ বিল পাস, যেসব পরিবর্তন এলো 

এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব

যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী পালিত

যশোরে পাট পণ্যের ব্যবহার বৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা

যশোরে আদ-দ্বীন হাসপাতালের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার  

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মণিরামপুরে সেতুর কাজ থমকে, দুর্ভোগে ২০ গ্রাম

আগামী ইউপি নির্বাচন ঘিরে মণিরামপুরে বিএনপির ঐক্যের শপথ

নড়াইলে গণতন্ত্র অলিম্পিয়াড, অংশ নিলেন ২৭৫ শিক্ষার্থী

যশোর নওয়াপাড়ায় কৃষক দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

কেশবপুরে মাইকেল মধুসূদনের ১৫৩তম মৃত্যুবার্ষিকী পালিত

কেশবপুরে মাদ্রাসার কমিটি গঠন নিয়ে বিরোধ, সংবাদ সম্মেলনে মারধরের অভিযোগ

যশোরে পৃথক অভিযানে মাদক ও চাকুসহ তিনজন আটক

যশোরে আওয়ামী লীগের দুই কর্মীর বিরুদ্ধে বিএনপি নেতাকে হত্যার হুমকির অভিযোগ, তদন্তে পুলিশ

হেরোইনের মামলায় বেনাপোলের জামাল হোসেনের যাবজ্জীবন কারাদণ্ড

যশোরে যত্রতত্র গাড়ি পার্কিং রোধে ট্রাফিক পুলিশের বিশেষ অভিযান শুরু

X