সোমবার
২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩

মিরসরাই হানাদারমুক্ত দিবস আজ

দিদারুল আলম, চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০২৫, ১১:৩৩ এএম
মিরসরাই হানাদারমুক্ত দিবস আজ  ¦  ছবি: প্রতিনিধি

আজ ৮ ডিসেম্বর। চট্টগ্রামের মিরসরাইয়ের জন্য দিনটি ইতিহাসের এক গৌরবময় দিন—হানাদারমুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনে মুক্তিকামী জনতা ও সাহসী মুক্তিযোদ্ধাদের সম্মিলিত অভিযানে মিরসরাই পাকবাহিনী ও তাদের দোসরদের হাত থেকে সম্পূর্ণভাবে মুক্ত হয়।

দীর্ঘদিন ধরে স্থানীয়ভাবে গুরুত্ব সহকারে দিবসটি পালন করা হলেও সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি ও নানা সীমাবদ্ধতার কারণে গত বছর এবং এ বছরও বড় কোনো আয়োজন দেখা যাচ্ছে না।

তথ্য অনুযায়ী, ওই দিন সকালেই মুক্তিযোদ্ধা জাফর উদ্দিন আহম্মদের নেতৃত্বে বিএলএফ গ্রুপসহ প্রায় দুইশ মুক্তিযোদ্ধা মিরসরাই সদরের পূর্ব দিক ছাড়া বাকি তিনদিক ঘিরে ফেলে। ১১টার দিকে সংগঠিতভাবে তিনদিক থেকে একযোগে আক্রমণ শুরু হয় পাকবাহিনীর ওপর।

পাক সেনারা তখন অবস্থান করছিল— মিরসরাই হাইস্কুল, মিরসরাই থানা, মিরসরাই সিও অফিস। দুই পক্ষের দীর্ঘক্ষণ গুলি বিনিময়ের পর পাক সেনারা পালিয়ে যায়। মুক্তিযোদ্ধারা থানায় প্রবেশ করে পাক সেনাদের ফেলে যাওয়া আটটি রাইফেল উদ্ধার করেন। পরে জানা যায়, তারা চট্টগ্রামের দিকে পালিয়ে যায়, যেখানকার অঞ্চল তখনও মুক্ত হয়নি।

মিরসরাই শত্রুমুক্ত হওয়ার খবর মুহূর্তেই ছড়িয়ে পড়ে চারদিকে। জয় বাংলা স্লোগানে হাজারো মানুষের মিছিল জমে মিরসরাই হাইস্কুল মাঠে। কোরআন তেলাওয়াতের পর জাতীয় সঙ্গীত পরিবেশন ও জাতীয় পতাকা উত্তোলন করে ঘোষণা দেওয়া হয়— মিরসরাই ভূখণ্ড সম্পূর্ণ পাকবাহিনীমুক্ত স্বাধীন এলাকা। এর পর থেকেই প্রতি বছর ৮ ডিসেম্বর দিনটি উদযাপন হয়ে আসছে।

মিরসরাই উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ লিয়াকত আলী জানান, সাম্প্রতিক রাজনৈতিক পট পরিবর্তনের কারণে গত বছর কোনো বড় আয়োজন হয়নি। মুক্তিযোদ্ধাদের বয়স হয়ে গেছে, পাশাপাশি আর্থিক সংকটও বড় বাধা। তাই এ বছরও বদ্ধভূমিতে শুধু পুষ্পস্তবক অর্পণ করা হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোমাইয়া আক্তার বলেন, এটি কোনো জাতীয় দিবস না, বরং স্থানীয় ইতিহাসের অংশ। প্রতি বছর স্থানীয় মুক্তিযোদ্ধা ও তাদের প্রজন্মের উদ্যোগে প্রশাসন সহযোগিতা করত।

কিন্তু এ বছর কেউ উদ্যোগ না নেওয়ায় বড় কোনো আয়োজন নেই। তিনি আরও জানান, যদি তারা আয়োজন করতে চান, উপজেলা প্রশাসন সবসময় সহযোগিতা করবে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অর্থ বিল পাস, যেসব পরিবর্তন এলো 

এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব

যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী পালিত

যশোরে পাট পণ্যের ব্যবহার বৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা

যশোরে আদ-দ্বীন হাসপাতালের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার  

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মণিরামপুরে সেতুর কাজ থমকে, দুর্ভোগে ২০ গ্রাম

আগামী ইউপি নির্বাচন ঘিরে মণিরামপুরে বিএনপির ঐক্যের শপথ

নড়াইলে গণতন্ত্র অলিম্পিয়াড, অংশ নিলেন ২৭৫ শিক্ষার্থী

যশোর নওয়াপাড়ায় কৃষক দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

কেশবপুরে মাইকেল মধুসূদনের ১৫৩তম মৃত্যুবার্ষিকী পালিত

কেশবপুরে মাদ্রাসার কমিটি গঠন নিয়ে বিরোধ, সংবাদ সম্মেলনে মারধরের অভিযোগ

যশোরে পৃথক অভিযানে মাদক ও চাকুসহ তিনজন আটক

যশোরে আওয়ামী লীগের দুই কর্মীর বিরুদ্ধে বিএনপি নেতাকে হত্যার হুমকির অভিযোগ, তদন্তে পুলিশ

হেরোইনের মামলায় বেনাপোলের জামাল হোসেনের যাবজ্জীবন কারাদণ্ড

যশোরে যত্রতত্র গাড়ি পার্কিং রোধে ট্রাফিক পুলিশের বিশেষ অভিযান শুরু

X