সোমবার
২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩

ভোলাহাটে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস ২০২৫ পালিত

এম. এস. আই শরীফ, ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০২৫, ০৫:০৩ পিএম
ভোলাহাটে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস ২০২৫ পালিত  ¦ ছবি: প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস ২০২৫ পালনে বর্ণাঢ্য র‍্যালী, মানববন্ধন ও আলোচনা সভা মঙ্গলবার (৯ নভেম্বর ২০২৫) সকাল ৯টায় যথাযথভাবে পালিত হয়েছে।

উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপক) আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানে একটি বর্ণাঢ্য র‍্যালী নিয়ে উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ প্রধান গেইটে মানববন্ধন শেষে উপজেলা মডেল মসজিদ মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়।

এলক্ষ্যে আলোচনা সভা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যক্ষ মোঃ মাসুদ রানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মোঃ শামীম হোসেন।

আলোচনা সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন, নয়া অফিসার ইনচার্জ মোঃ একরামুল হোসাইন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ শোভন কুমার পাল, দুপক সহসভাপতি উপাধ্যক্ষ মোঃ তাহাজ্জাদ হোসেন, প্রধান শিক্ষক মোঃ তরিকুল ইসলামসহ দুপক সদস্য ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাগণ।

"দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা: গড়বে আগামীর শুদ্ধাতা" এ শ্লোগানকে কেন্দ্র করে উপজেলা সমাজসেবা অফিসার মোঃ নাসিম উদ্দিনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ রবিউল ইসলাম কবিরাজ, আরডিও মোঃ সবুজ আলী, উপজেলা মহিলা বিষয়ক অফিস সহকারী মোঃ আশরাফুল হক, দুপক সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ ইখতিয়ার উদ্দিনসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও দুপক সদস্যগণ উপস্থিত ছিলেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোরে জাতীয় পার্টির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত 

শার্শার বসতপুরে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে বেকারি খাদ্য

ইনুর মামলার রায় কাল, সরাসরি দেখবে দেশবাসী

ডুমুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নেইমারকে ছাড়াই জাপানের বিপক্ষে নামছে ব্রাজিল

মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে জামায়াত আমিরের শোক

অর্থ বিল পাস, যেসব পরিবর্তন এলো 

এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব

যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী পালিত

যশোরে পাট পণ্যের ব্যবহার বৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা

যশোরে আদ-দ্বীন হাসপাতালের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার  

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মণিরামপুরে সেতুর কাজ থমকে, দুর্ভোগে ২০ গ্রাম

আগামী ইউপি নির্বাচন ঘিরে মণিরামপুরে বিএনপির ঐক্যের শপথ

নড়াইলে গণতন্ত্র অলিম্পিয়াড, অংশ নিলেন ২৭৫ শিক্ষার্থী

যশোর নওয়াপাড়ায় কৃষক দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

X