মঙ্গলবার
৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩

ভোলাহাটে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে ধানবীজ ও সার বিতরণ

এম. এস. আই শরীফ, ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ১০ ডিসেম্বর ২০২৫, ০৫:০৮ পিএম
ভোলাহাটে উপজেলার কৃষি প্রণোদনা হিসেবে প্রান্তিক কৃষকদের মাঝে ধানবীজ ও রাসায়নিক সার বিতরণ  ¦ ছবি: প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় প্রান্তিক কৃষকদের মাঝে ২০২৫–২০২৬ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে ধানবীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১০ ডিসেম্বর ২০২৫) সকাল ১০টায় উপজেলা কৃষি দপ্তর মাঠ প্রাঙ্গণে এ উদ্বোধনী অনুষ্ঠান হয়।

উপজেলা কৃষি অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মোঃ শামীম হোসেন। উদ্বোধনী অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধান করেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ সুলতান আলী।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন— উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ রবিউল ইসলাম কবিরাজ, সমাজসেবা অফিসার মোঃ নাসিম উদ্দিন, আরডিও মোঃ সবুজ আলী, নয়া নির্বাচন অফিসার মোঃ রাকিব হাসান, বিএমডিএ সহকারী ইঞ্জিনিয়ার মোঃ লোকমান হাকিমসহ উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

২০২৫-২৬ অর্থ বছরে রবি মৌসুমে বোরো (হাইব্রিড জাত) ধান ও বোরো (উফশী জাত) ধান ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রতিজন কৃষককে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার সহায়তা প্রদান করা হবে। অনুমোদিত অগ্রাধিকার তালিকাভূক্ত একজন কৃষক ধরণ হিসেবে বোরো বীজ পাবেন। একজন কৃষক ১ বিঘা জমির জন্য শুধু ২ কেজি বোরো হাইব্রিড জাতের ধান বীজ অথবা ৫ কেজি বোরো উফশী জাতের ধান বীজ সাথে ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার ৬'শ জনকে উপশী ও দেড়'শ জন কৃষককে হাইব্রিড জাতের বীজ প্রদান করা হয়।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাসেমিরোর গোলে স্বস্তি, জাপানের বিপক্ষে সমতায় ফিরল ব্রাজিল

সেলেসাওদের স্তব্ধ করে জাপানের গোল, শুরুতেই পিছিয়ে পড়ল ব্রাজিল

যশোরে জাতীয় পার্টির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত 

শার্শার বসতপুরে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে বেকারি খাদ্য

ইনুর মামলার রায় কাল, সরাসরি দেখবে দেশবাসী

ডুমুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নেইমারকে ছাড়াই জাপানের বিপক্ষে নামছে ব্রাজিল

মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে জামায়াত আমিরের শোক

অর্থ বিল পাস, যেসব পরিবর্তন এলো 

এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব

যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী পালিত

যশোরে পাট পণ্যের ব্যবহার বৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা

যশোরে আদ-দ্বীন হাসপাতালের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার  

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মণিরামপুরে সেতুর কাজ থমকে, দুর্ভোগে ২০ গ্রাম

আগামী ইউপি নির্বাচন ঘিরে মণিরামপুরে বিএনপির ঐক্যের শপথ

X