সোমবার
২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩

হাদীর ওপর হামলার প্রতিবাদে নওগাঁয় বিএনপি, এনসিপি ও এবি পার্টির বিক্ষোভ

মোফাজ্জল হোসেন, নওগাঁ প্রতিনিধি
প্রকাশ : ১৩ ডিসেম্বর ২০২৫, ০৩:৪১ পিএম
হাদীর ওপর হামলার প্রতিবাদে নওগাঁয় বিএনপি, এনসিপি ও এবি পার্টির বিক্ষোভ  ¦ ছবি: প্রতিনিধি

ইনকিলাব মঞ্চের প্রতিনিধি এবং ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী ওসমান হাদী’র উপর গুলি বর্ষণের ঘটনার প্রতিবাদে নওগাঁয় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি। একই ঘটনার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচী পালন করেছে এনসিপি ও এবি পার্টি।

শনিবার (১৩ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টায় জেলা বিএনপি তাদের দলীয় কার্যালয় (কেডি মোড়) থেকে জেলা সভাপতি আবু বক্কর সিদ্দিক নান্নুর নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নওজোয়ান ঈদগাহ মাঠে গিয়ে শেষ হয়। সেখানে একটি প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সভাপতি আবু বক্কর সিদ্দিক নান্নু, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও নওগাঁ সদর-৫ আসনের বিএনপি মনোনীত প্রার্থী জাহিদুল ইসলাম ধলু, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নূর ই আলম মিঠু, শফিউল আজম রানা, খায়রুল আলম গোল্ডেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা অবিলম্বে হামলায় জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান। অন্যথায় আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা।

একই ঘটনার প্রতিবাদে এনসিপি (ন্যাশনাল কংগ্রেস পার্টি) ও এবি পার্টি (আমার বাংলাদেশ পার্টি) নওগাঁ জেলা কমিটি কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এক মানববন্ধন কর্মসূচী পালন করেছে।

এবি পার্টির সভাপতি এ্যাড. আতিকুর রহমানের সভাপতিত্বে এই কর্মসূচিতে বক্তব্য রাখেন এনসিপি’র সদস্য সচিব খন্দকার তারিকুল ইসলাম দিপুসহ অন্যান্যরা। তারা ওসমান হাদির উপর গুলিবর্ষণের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবি জানান।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোরে জাতীয় পার্টির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত 

শার্শার বসতপুরে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে বেকারি খাদ্য

ইনুর মামলার রায় কাল, সরাসরি দেখবে দেশবাসী

ডুমুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নেইমারকে ছাড়াই জাপানের বিপক্ষে নামছে ব্রাজিল

মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে জামায়াত আমিরের শোক

অর্থ বিল পাস, যেসব পরিবর্তন এলো 

এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব

যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী পালিত

যশোরে পাট পণ্যের ব্যবহার বৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা

যশোরে আদ-দ্বীন হাসপাতালের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার  

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মণিরামপুরে সেতুর কাজ থমকে, দুর্ভোগে ২০ গ্রাম

আগামী ইউপি নির্বাচন ঘিরে মণিরামপুরে বিএনপির ঐক্যের শপথ

নড়াইলে গণতন্ত্র অলিম্পিয়াড, অংশ নিলেন ২৭৫ শিক্ষার্থী

যশোর নওয়াপাড়ায় কৃষক দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

X