সোমবার
২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩

পাবনার আ.লীগ নেতা প্রলয় চাকী গ্রেফতার

পাবনা প্রতিনিধি
প্রকাশ : ১৬ ডিসেম্বর ২০২৫, ০৪:৪৮ পিএম
পাবনার আ.লীগ নেতা প্রলয় চাকী গ্রেফতার  ¦ ফাইল ফটো

পাবনা জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও আলোচিত মাদক ব্যবসায়ী প্রলয় চাকীকে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে পাবনা জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) গ্রেফতার করেছে। তাকে পাবনা শহরের পাথরতলা এলাকায় নিজ বাড়ি থেকে আটক করা হয়।

পাবনা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশিদুল ইসলাম জানান, গ্রেফতারিটি অপারেশন ডেভিল হান্ট এর অংশ হিসেবে সম্পন্ন হয়েছে। প্রলয় চাকীকে জিজ্ঞাসাবাদের পর তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

জানা গেছে, প্রলয় চাকী রাজনীতির সঙ্গে জড়িত হলেও তিনি মূলত মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত। পাবনা শহরের একমাত্র আলোচিত মদের বার ‘চাকী বাড়ি’ এর মালিকও তিনি। এছাড়া, ৪ আগস্টের ছাত্র-জনতার ওপর হামলায় সরাসরি তার অংশগ্রহণ থাকলেও সে তৎকালীন সময়ে আসামি হননি। ৫ আগস্টের পরও পাবনাবাসী তার মাদক ব্যবসা ও সন্ত্রাসী কার্যক্রম নিয়ে প্রতিবাদ ও গ্রেফতারের দাবিতে আন্দোলন চালিয়েছিল।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক বরকত উল্লাহ ফাহাদ বলেন, ৪ আগস্টের হামলায় প্রলয় চাকী ওতপ্রোতভাবে জড়িত। তবে ৫ আগস্টের পরও তার মাদক ব্যবসা ও রাজত্ব অব্যাহত ছিল। সে মূলত পাবনার মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীদের সবচেয়ে বড় গং নিয়ন্ত্রণ করে। তার সঙ্গে তার সন্ত্রাসী গং সদস্যদেরও আইনের আওতায় আনা প্রয়োজন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোরে জাতীয় পার্টির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত 

শার্শার বসতপুরে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে বেকারি খাদ্য

ইনুর মামলার রায় কাল, সরাসরি দেখবে দেশবাসী

ডুমুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নেইমারকে ছাড়াই জাপানের বিপক্ষে নামছে ব্রাজিল

মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে জামায়াত আমিরের শোক

অর্থ বিল পাস, যেসব পরিবর্তন এলো 

এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব

যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী পালিত

যশোরে পাট পণ্যের ব্যবহার বৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা

যশোরে আদ-দ্বীন হাসপাতালের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার  

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মণিরামপুরে সেতুর কাজ থমকে, দুর্ভোগে ২০ গ্রাম

আগামী ইউপি নির্বাচন ঘিরে মণিরামপুরে বিএনপির ঐক্যের শপথ

নড়াইলে গণতন্ত্র অলিম্পিয়াড, অংশ নিলেন ২৭৫ শিক্ষার্থী

যশোর নওয়াপাড়ায় কৃষক দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

X