মঙ্গলবার
৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩

পার্বতীপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

রাইসুল ইসলাম, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০২৫, ০২:০৯ পিএম
পার্বতীপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু ¦ ছবি: প্রতিনিধি

দিনাজপুরের পার্বতীপুরে রকেট মেইল ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক ব্যক্তির মৃত্যু হয়েছে। দুর্ঘটনা ঘটেছে বুধবার (১৭ ডিসেম্বর) সকাল ৯টা ১৫ মিনিটে, চিলাহাটী থেকে ছেড়ে আসা খুলনাগামী ট্রেনটি পার্বতীপুরে প্রবেশ করার সময়।

পথিমধ্যে, ট্রেনটি কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানা (কেলোকা) এর ৩ নম্বর গেটের পশ্চিম পাশে পার্বতীপুর-সৈয়দপুর রেলপথের ৩৮২/৪ রেল কিলোমিটার এলাকায় পৌঁছালে এই দুর্ঘটনা ঘটে। এ সময় ব্যক্তির মুখ ও শরীর গুরুতর আহত হয় এবং ডান পা বিচ্ছিন্ন হয়ে যায়।

পার্বতীপুর রেলওয়ে থানা পুলিশ দ্রুত খবর পেয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। এখনও পর্যন্ত নিহত ব্যক্তির পরিচয় সনাক্ত করা সম্ভব হয়নি।

প্রত্যক্ষদর্শী ও উপসহকারী প্রকৌশলী মোঃ বিপ্লব জানান, পার্বতীপুর-সৈয়দপুর রেলপথের ৩৮২/২ ও ৩৮২/৪ কিলোমিটার এলাকায় কাজ করার সময় ট্রেনটি অতিক্রম করার পরই দুর্ঘটনাটি ঘটে।

পার্বতীপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) জুলফিকার আলী বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে এবং পরিচয় সনাক্তের জন্য পুলিশের একাধিক টিম কাজ করছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেলেসাওদের স্তব্ধ করে জাপানের গোল, শুরুতেই পিছিয়ে পড়ল ব্রাজিল

যশোরে জাতীয় পার্টির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত 

শার্শার বসতপুরে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে বেকারি খাদ্য

ইনুর মামলার রায় কাল, সরাসরি দেখবে দেশবাসী

ডুমুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নেইমারকে ছাড়াই জাপানের বিপক্ষে নামছে ব্রাজিল

মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে জামায়াত আমিরের শোক

অর্থ বিল পাস, যেসব পরিবর্তন এলো 

এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব

যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী পালিত

যশোরে পাট পণ্যের ব্যবহার বৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা

যশোরে আদ-দ্বীন হাসপাতালের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার  

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মণিরামপুরে সেতুর কাজ থমকে, দুর্ভোগে ২০ গ্রাম

আগামী ইউপি নির্বাচন ঘিরে মণিরামপুরে বিএনপির ঐক্যের শপথ

নড়াইলে গণতন্ত্র অলিম্পিয়াড, অংশ নিলেন ২৭৫ শিক্ষার্থী

X