সোমবার
২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩

ভবদহের শতবর্ষী গাউটে পূজা মেলায় সম্প্রীতির উৎসব

জাহাঙ্গীর আলম ও জিএম ফিরোজ উদ্দিন,মণিরামপুর ( যশোর)
প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২৫, ০৯:২৬ পিএম

শতবছরের ঐতিহ্য ধরে রাখতে যশোরের মণিরামপুর উপজেলার কপালিয়া রাজবংশিপাড়া কালিমন্দির চত্বরে আয়োজন করা হয়েছে সপ্তাহব্যাপী গাউটে পূজার মেলার উৎসব। হিন্দু সম্প্রদায়ের পূজা হলেও ভবদহের হিন্দু-মুসলিম একাট্টা হয়ে উপভোগ করছেন এ গাউটে পূজার মেলার উৎসব। প্রতিদিন বিকেল চারটায় শুরু হয়ে চলছে গভীর রাত পর্যন্ত। এ মেলা এলাকায় স্থাপন করেছে এক অভূতপূর্ব সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন। বৃহস্পতিবার মেলা পরিদর্শনে গিয়ে এমনটিই জানাগেছে মেলা দেখতে আসা ভিন্ন ভিন্ন শ্রেণি পেশার মানুষের সাথে কথা বলে। মণিরামপুর উপজেলার সীমান্তবর্তী কপালিয়া বাজারের পূর্বপাশে রাজবংশি পাড়ায় অবস্থিত কালি মন্দির চত্বরে শ্রী শ্রী মহামায়া গাউটে পূজা ১৪ ডিসেম্বর থেকে শুরু হয়ে সপ্তাব্যাপী মেলা শেষ হবে ২০ডিসেম্বর। মন্দিরের সামনে নির্মান করা হয়েছে বিশাল প্যান্ডেল। এখানে রয়েছে সুসজ্জিত মঞ্চ। মঞ্চে ধারাবাহিকভাবে বিভিন্ন প্রান্ত থেকে আসা শিল্পীরা ধর্মীয়সহ ভিন্ন ভিন্ন গান পরিবশেন করছে। কবিতা আবৃতি, নাটক ছাড়াও প্রতিরাতে অনুষ্ঠিত হচ্ছে যাত্রাপালা। প্রচন্ড শীত উপেক্ষা করে হিন্দু সম্প্রদায় ছাড়াও মুসলিমরাও এ মেলায় অংশ নিচ্ছেন প্রতিনিয়ত। মন্দির চত্বর ছাড়িয়ে তিনভেন্ট ¯øুইচগেটের পাশ দিয়ে বহমান প্রায় দেড় কিলোমিটার দৈর্ঘ্যের ছোট রাস্তার দুপাশে হরেক রকমের পসরার অন্তত: কয়েক’শ স্টল দেওয়া হয়েছে। কিনেই এসব ষ্টলে। চাসহ বিভিন্ন খাবার, শিশুদের খেলনা, নারী-শিশুসহ সব বয়সিদের পোশাক, জুতা, স্যান্ডেল, প্রসাধনী সামগ্রি, কাঠের তৈরী ফার্নিচারসহ নিত্য প্রয়োজনীয় সামগ্রি শোভা পাচ্ছে এসব ষ্টলে। ষ্টলের পাশে রয়েছে নাগোরদোলা, পুতুল নাচসহ ভিন্ন ভিন্ন বিনোদনের ব্যবস্থা। প্রতিদিন বিকেল থেকে শুরু হয়ে গভীর রাত পর্যন্ত চলে এ মেলা। অন্যদিকে শ্রীহরি নদীর তিরে এ মেলা হওয়ায় প্রতিদিন মণিরামপুর-অভয়নগর ও ডুমুরিয়া উপজেলা থেকেও সাকো দিয়ে নদী পার হয়ে অনেক মানুষ মেলায় অংশ নিয়ে থাকেন। শুধু মণিরামপুর নয়, পার্শ্ববর্তী কেশবপুর- ফুলতলা উপজেলা থেকেও মানুষ এসে ভিড় করছে মেলায়। মেলা আয়োজক কমিটির সভাপতি স্থানীয় ইউপি সদস্য শংকর মন্ডল জানান, শতবছরের ঐতিহ্য গাউটে পূজা উপলক্ষে প্রতিবছর সপ্তাহব্যাপী এ মেলার আয়োজন করা হয়। সনাতন ধর্মের পাশাপাশি মুসলিমরাও এ মেলায় অংশ নেন। কমিটির সাধারণ সম্পাদক অমিত কুমার সরকার জানান, জলাবদ্ধতার সাথে নিরন্তর লড়াই করে ভবদহ এ জদপদের বাসিন্দাদেরকে বসবাস করতে হয়। এখানে হিন্দু-মুসলিমদের মধ্যে চমৎকার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রয়েছে। ফলে হাজারো কষ্টের মধ্যে এ মেলা ভবদহবাসীকে একটু আনন্দ দেয়। স্থানীয় ঘের মালিক হরিচাঁদ মল্লিক জানান, এ মেলায় কোন প্রকার আইনশৃঙ্খলা বিঘ্নিত হয়না। হিন্দু-মুসলিমদের মধ্যে চমৎকার সম্প্রীতি সম্পর্ক বজায় রয়েছে। স্থানীয় মনোহরপুর ইউপি চেয়ারম্যান ও বিএনপির সভাপতি আক্তার ফারুক মিন্টু জানান, প্রতিবছর এ মেলা এলাকার সব ধর্মের মানুষের মধ্যে আনন্দের বন্ধন তৈরী করে। প্রশাসনের পাশাপাশি বিএনপির পক্ষ থেকে স্বেচ্ছাশ্রমে এ মেলার নিরাপত্তা বিধান করা হচ্ছে। মণিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রজিউল্লাহ খান জানান, এখন পর্যন্ত মেলায় কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। সোমবার রাতে মেলা পরিদর্শনে যান যশোর-৫(মণিরামপুর) আসনের ধানের শীষের প্রার্থী উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেন। তিনি প্রধান অতিথির বক্তব্যই বলেন, শুধু ভবদহ এলাকায় নয় সমগ্র মণিরামপুরে হিন্দু-মুসলিম একাকার হয়ে একে মেলার সাম্প্রদায়িক সম্প্রিতি বজায় রেখেছে। তাছাড়া বিএনপির পক্ষ থেকে গাউটে পূজা মেলায় বিশেষ ভূমিকা রাখা হয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোরে জাতীয় পার্টির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত 

শার্শার বসতপুরে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে বেকারি খাদ্য

ইনুর মামলার রায় কাল, সরাসরি দেখবে দেশবাসী

ডুমুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নেইমারকে ছাড়াই জাপানের বিপক্ষে নামছে ব্রাজিল

মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে জামায়াত আমিরের শোক

অর্থ বিল পাস, যেসব পরিবর্তন এলো 

এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব

যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী পালিত

যশোরে পাট পণ্যের ব্যবহার বৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা

যশোরে আদ-দ্বীন হাসপাতালের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার  

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মণিরামপুরে সেতুর কাজ থমকে, দুর্ভোগে ২০ গ্রাম

আগামী ইউপি নির্বাচন ঘিরে মণিরামপুরে বিএনপির ঐক্যের শপথ

নড়াইলে গণতন্ত্র অলিম্পিয়াড, অংশ নিলেন ২৭৫ শিক্ষার্থী

যশোর নওয়াপাড়ায় কৃষক দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

X